
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
বিভিন্ন মহলের চাপ, সমালোচনা ও আলোচনা–সমালোচনার মুখে অবশেষে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে সিলেকশনের মাধ্যমে কমিটি গঠনের উদ্যোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত পরিবর্তন করে নির্বাচনের মাধ্যমে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। কলেজ সূত্রে জানা গেছে, গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের চূড়ান্ত বৈধ তালিকা প্রকাশ করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার ক্রমানুসারে ব্যালট নম্বর নির্ধারণ করা হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী অভিভাবক প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মোঃ গোলাম মোস্তফা ভোটার নং ৮৪১, ব্যালট নং ০১। মোঃ আলমাস উদ্দিন, ভোটার নং ৩৩৪, ব্যালট নং ০২। মোঃ সেলিম মিয়া ভোটার নং ০৬, ব্যালট নং ০৩। মোঃ মনির হোসেন ভোটার নং ৩৯০, ব্যালট নং ০৪। মোঃ ইব্রাহিম সরকার, ভোটার নং ৯১৬, ব্যালট নং ০৫। মোঃ মনিরুল ইসলাম, ভোটার নং ১০৬৩, ব্যালট নং ০৬। মোঃ আব্দুস সাত্তার বাবু, ভোটার নং ৮৮২, ব্যালট নং ০৭। মির্জা মনিরুল হক ভোটার নং ৪৫৯, ব্যালট নং ০৮।
এদিকে নির্বাচনকে ঘিরে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। প্রার্থীরা ইতোমধ্যে ভোটারদের সমর্থন পেতে বিভিন্নভাবে যোগাযোগ ও প্রচারণা চালাচ্ছেন। সচেতন মহলের মতে, দীর্ঘদিনের বিতর্কের পর নির্বাচনের মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠন হলে কলেজের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে বলে আশা করা হচ্ছে।