1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 6:01 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

মুরাদনগরে ৪শ’ এতিম ও দুস্থ পরিবার পেল কাতার চ্যারিটির খাদ্যসামগ্রী।

Reporter Name
  • Update Time : Saturday, November 15, 2025,
  • 203 Time View

 

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার খুরুইল বুটিয়াকান্দি দরবার শরীফে প্রতিষ্ঠিত সাখা অরফেনজ সেন্টারের তত্ত্বাবধানে ৪০০ এতিম ও দুস্থ পরিবারের মধ্যে কাতার চ্যারিটির পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর, ২০২৫) দুপুরে দরবার শরীফ প্রাঙ্গণে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরবার শরীফের পীর ডক্টর শাহ মোঃ এনামুল হক আল আজহারী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার চ্যারিটির কান্ট্রি ডিরেক্টর ডক্টর আহমেদ আমিন এবং বিশেষ অতিথি ছিলেন অরফেনজ ডিরেক্টর ডক্টর আব্দুল কাদের। বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন পীরজাদা মাওলানা এমদাদুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সুধীজন।

সভাপতির বক্তব্যে ডক্টর শাহ মোঃ এনামুল হক আল আজহারী কাতার চ্যারিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন,
“রমজান মাসকে সামনে রেখে বা এই কঠিন সময়ে এতিম ও দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমরা কৃতজ্ঞ। এই সহায়তা নিঃসন্দেহে ৪০০টি পরিবারের জন্য স্বস্তি এনে দেবে। উপস্থিত অতিথিরা সমাজসেবামূলক এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও মানবিক সহায়তার কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

তারিখ ১৫/১১/২০২৫ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট