1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 22, 2026, 7:34 am
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

মুরাদনগর উপজেলায় অমর একুশের প্রভাতফেরি অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : Tuesday, February 21, 2023,
  • 262 Time View

 

মোঃ সাখাওয়াত হোসেন তুহিন

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশের প্রভাতফেরি অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত ভাব গম্ভীর পরিবেশে অনুষ্ঠিত প্রভাতফেরিতে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, এই গান ছিল সকলের কণ্ঠে।

 

মঙ্গলবার সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা শিল্পকলা একাডেমি এবং সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মাহাবুব আলম আরিফ ও তার টিমের সার্বিক সহযোগীতায় এই প্রভাতফেরিটি অনুষ্ঠিত হয়। প্রভাতফেরিটি উপজেলা সদরের প্রধান সড়ক গোলো প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

 

প্রভাতফেরিতে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন ভূঞা জনী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমূল হুদা, ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, বাংলাদেশ কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধূরী, মুরাদনগর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য বেলাল উদ্দিন আহম্মেদ, উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক আনিছুর রহমান, শিশু-কিশোর ও পরিবারসহ সহ বন্ধু বান্ধব বিপুল সংখ্যক সংস্কৃতিকর্মী, লেখক সাংবাদিক, কমিউনিটি ব্যক্তিত্ব ও মূলধারার মানুষের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট