1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 2:29 pm
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

মেধাবী ও কৃতিদের সংবর্ধনা দিল গোবিন্দগঞ্জ পৌরসভা

Reporter Name
  • Update Time : Tuesday, August 29, 2023,
  • 452 Time View

 

 

রেজুয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিক্ষা, ক্রীড়া ও কর্মজীবনে মেধাবী ও কৃতিদের সংবর্ধনা দিয়েছে গোবিন্দগঞ্জ পৌরসভা। তাদের প্রত্যেককে ফুলের তোড়া ও একটি করে ক্রেস্ট প্রদান করা হয়।

 

সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যায় পৌর চত্বরে ”তারার আলোয় আলোকিত আমরা; আজকের এই সন্ধ্যা তোমাদের জন্” শীর্ষক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানবিক মেয়র মুকিতুর রহমান রাফি ও সকল কাউন্সিলরদের আন্তরিকতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও বি.এম বালিকা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিতে প্রথম এবং চলতি বছরের এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডে প্রথম হওয়া শিক্ষার্থী; আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে কৃতিত্বের স্বাক্ষররাখা এবং ৪১তম বিসিএস-এ বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কৃর্তীরা।

 

গোবিন্দগঞ্জ পৌর মেয়র মুকিতুর রহমান রাফি’র সভাপতিত্বে ও কাউন্সিলর শাহীন আকন্দ’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চলতি বছর জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে নিজ ডিপার্টমেন্টের লেকচারা’র হিসেবে যোগদান করা জান্নাতুন হুসনা তুয়ার মা লায়লা হোসনে আরা বানু লিতু।

 

উপস্থিত থেকে ক্রেস্ট গ্রহণ ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডের নাজিম উদ্দিনের ছেলে নাহিদ হাসান (বাংলাদেশ সিভিল সার্ভিস কৃষি), পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৃত মোকছেদ আলীর ছেলে মেহেদি হাসান জনি (বাংলাদেশ সিভিল সার্ভিস কৃষি), পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পান্থাপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে এস এম রোকন-উদ-দৌলা (বাংলাদেশ সিভিল সার্ভিস শিক্ষা; উদ্ভিদ বিদ্যা), পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড মধ্যপাড়ার স্বর্গীয় প্রদীপ কুমারের ছেলে প্রশান্ত কুমার (বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন) ও উপজেলার শাখাহার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জিরাই গ্রামের কাজল বাবুর ছেলে সোহাগ বাবু (বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন), জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে স্বর্ণজয়ী তাসলিমা সুলতানা, স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমস ২০২৩ এ হ্যান্ডবলে স্বর্ণজয়ী আশামনি পুতুল, রাজশাহী বোর্ড সেরা-২০২৩ জারিন তাসনিম তুবা।

 

সংবর্ধিত অন্যরা হলেন- গোবিন্দগঞ্জ সরকারি মডেল এবং বি.এম বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রমানুসারে সপ্তম শ্রেণির মায়িশা মনি, রেদওয়ান সাদিক, নৌশিন তাছরিন রুপান্তর; অষ্টম শ্রেণির নওরিম আক্তার তিশমা, আতিব ইকবাল স্বচ্ছ, রিফাহ তাসফিয়া রাইসা; নবম শ্রেণির কানিজ ফাতেমা তামিম, নিলয় কুমার মোহন্ত, কানিজ সুবর্ণা তিসা; দশম শ্রেণির সুরাইয়া আক্তার, এস এম মোসাদ্দিকুল, সোহাদা কবির সেরপা।

 

অনুষ্ঠানে কুঠিবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, গোবিন্দগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম রব্বানী রানু, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল কবির সহ মেধাবী ও কৃতিরা তাদের জীবনের বিভিন্ন স্তরে পালনীয় ও অর্জনীয় নানা অভিজ্ঞতা, কঠোর অধ্যবসায়, নিয়মানুবর্তিতার সুফল তুলে ধরে বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট