1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 4:41 am
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

মেয়েকে জবাই করে খুন, আত্মহত্যার চেষ্টায় বাবা মৃত্যু শয্যায় হাসপাতালে!

Reporter Name
  • Update Time : Thursday, February 22, 2024,
  • 337 Time View

 

গাজীপুরের কালিয়াকৈরে পারিবারিক কলহের জেরে মেয়েকে জবাই করে হত্যার পর পিতার আত্মহত্যা চেষ্টার ঘটনা ঘটেছে।

 

বুধবার (২১ ফেব্রুয়ারী) দুপুর ২ টার দিকে জেলার কালিয়াকৈর পৌরসভার হরিনহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

 

ঘটনার বিষয়টি কালিয়াকৈর থানা পুলিশ নিশ্চিত করেছেন।

 

নিহতের নাম ইয়াসমিন আক্তার বৃষ্টি (১৪)। সে অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী ছিল। নিহত বৃষ্টি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার শিবপুর কানিয়াপাড়া গ্রামের মোহাম্মদ বুলু মণ্ডলের মেয়ে। তারা কালিয়াকৈর পৌরসভার হরিণহাটি এলাকায় বুলু মন্ডল তার শ্বশুর চান মিয়ার কলোনিতে থাকতেন। বুলু মন্ডল একই এলাকার মোকলেছ মন্ডলের ছেলে।

 

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বুধবার দুপুর ২ টার দিকে কালিয়াকৈর পৌরসভার হরিনহাটি এলাকায় পারিবারিক কলহ নিয়ে বুলু মন্ডল (৪০) ও তার স্ত্রী সুমা বেগম (৩৩) সাথে ঝগড়া সৃষ্টি হয়। বুলু মন্ডলের মেয়ে ইয়াসমিন আক্তার বৃষ্টি (১৪) পিতা মাতা কে ঝগড়া করতে বারণ করে। নিজের রাগ সামলাতে না পেরে এক পর্যায়ে বৃষ্টির পিতা বুলু মিয়া ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে মেয়ে বৃষ্টির গলায় পোচ মারে। মেয়ের অবস্থা দেখে ঘরের দরজা বন্ধ করে বুলু মিয়া তার বুকে, পেটে ছুরি দিয়ে আঘাত করে এবং নিজের গলায় পোচ মেরে আত্মহত্যার চেষ্টা করে। টের পেয়ে নিহত বৃষ্টির মামা ইমরান দরজা ভেঙে ঘরের ভেতর থেকে তাদের বের করে। পরে প্রতিবেশীরা তাকে দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বুলু মন্ডলকে আহতাবস্থায় উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা বেগতিক দেখে ঢাকা মেডিকেল কলেজে রেফার করে। খোঁজ নিয়ে জানা গেছে বর্তমানে বুলু মন্ডল মৃত্যুশয্যা অবস্থায় রয়েছে।

 

কালিয়াকৈর থানার এসআই মনিরুজ্জামান (পিপিএম) বলেন, পিতা মাতার ঝগড়া থামানোর চেষ্টা করায় বাবা বুলু মিয়া তার মেয়ে বৃষ্টি নামের অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীর গলায় ছুরি দিয়ে পোচ মারে‌। পরে মেয়েটি মারা যায়। ময়না তদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট