1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 9:47 am
Title :
সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান: কালিহাতীতে এলেঙ্গা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২৫ হাজার টাকা নগরের পূবাইলে নিজস্ব ভবন পাচ্ছে থানা; জিএমপি কমিশনারের উদ্বোধন, সেবায় আসছে নতুন গতি ফজলুল হক মিলনকে পূর্ণ মন্ত্রী হিসাবে দেখতে চায় – গাজীপুরবাসী  মাধবপুরে মন্টু সরকার-সহ ৩ জনের নামে আদালতের সমন জারি  আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে” —জিএমপি কমিশনার 

মেহেন্দিগন্জ আওয়ামিলীগের দুইগ্রুপের সংঘর্ষ আহত সাত।

Reporter Name
  • Update Time : Tuesday, November 17, 2020,
  • 203 Time View

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়ে ফেরার পথে আওয়ামী লীগ মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যাওয়া পুলিশের একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
গত রোববার সন্ধ্যার পর উলানিয়া বাজারের কাছে আওয়ামী লীগ প্রার্থী কাজী আবদুল হালিম বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে রবিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের কাজী আব্দুল হালিম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী প্রয়াত চেয়ারম্যান আলতাফ হোসেন সরদারের স্ত্রী রুমা সরদার, বিএনপি প্রার্থী মোশাররফ হোসেন মশু ও ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মনির হোসেন মনোনয়নপত্র জমা দেন।

সন্ধ্যার পর স্বতন্ত্র প্রার্থী রুমা সরদারের কর্মী-সমর্থকরা উলানিয়া বাজারের কাছে আওয়ামী লীগ প্রার্থী কাজী আবদুল হালিমের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাদের উপর হামলা চালায় আওয়ামী লীগ প্রার্থীর লোকজন।

এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে নাছির উদ্দিন চুন্নু (৩০), মো. তাহের (২৬), মো. বাকের (২৪), মো. জাহের (৩২) ও জহিরুল ইসলামসহ (৩৫) উভয় পক্ষের ৭ জন আহত হয়।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় দুর্বৃত্তরা পুলিশের একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়।

বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক জানান, উলানিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। এসময় কে বা কারা পুলিশের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এ ঘটনা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট