1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 3:56 am
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

মেয়রের সাথে পুলিশ কমিশনার ও রামেক পরিচালকের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : Thursday, November 26, 2020,
  • 219 Time View

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক ও রামেক হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী। বুধবার দুপুরে নগর ভবনে মেয়রদপ্তরে সাক্ষাৎ করেন তাঁরা।

রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎকালে মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান আরএমপি পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক। এরপর মেয়র মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী। সাক্ষাৎকালে রাজশাহীর আইন শৃঙ্খলা পরিস্থিতি ও রামেক হাসপাতালের চিকিৎসাসেবা সংক্রান্ত বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন তাঁরা।

এ সময় আরএমপি‘র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সালমা বেগম, উপ পুলিশ কমিশনার (সদর) রাশীদুল হাসান, উপ-পুলিশ কমিশনার ( বোয়ালিয়া) সাজিদ হোসেন, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মো. সাইফুল ইসলামসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট