
স্টাফ রিপোর্টার:
মোহাম্মদপুর বাইক রাইডার্স ও যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল। ৫ জানুয়ারি ২০২৩,বৃহস্পতিবার বাদ আসর, হোসেন মার্কেট কাঁচা বাজার মাঠ, তিন রাস্তার মোড়,মোহাম্মদপুরে এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।
আলহাজ্ব মুহাম্মদ আল-আমিন রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর -৩৩নং ওয়ার্ড,ঢাকা উত্তর সিটি করপোরেশন আসিফ আহমেদ সরকার । ওয়াজ মাহফিলের প্রধান আলোচক নব-মুসলিম হযরত মাওঃ আব্দুল রহমান জামী।
প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব হযরত মাওঃ আনোয়ার হোসেন জিহাদী -খতিব, জজ কোর্ট জামে মসজিদ, ঢাকা। । বিশেষ বক্তা মাওলানা মোঃ নজরুল ইসলাম -মহতামিম,নূরুল কুরআন মোহাম্মদীয়া ফজলুল উলূম চুনারচর মাদ্রাসা, ভাকুর্তা,সাভার, ঢাকা।
মাওলানা শফিকুল ইসলাম -খতিব,বাইতুল নূর জামে মসজিদ, লাউতলা,চাঁদ উদ্যান,মোহাম্মদপুর, ঢাকা।
ইসলামীক সংগীত পরিবেশন করেন -জাতীয় সাংস্কৃতিক সংগঠন সুরের তরী
ওয়াজ মাহফিলটি আয়োজনে করে মোহাম্মদপুর বাইক রাইডার্স এসোসিয়েশন।