1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 8:34 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

মৌলভীবাজারের কুলাউড়ায় ৯ম ত্রৈ-বার্ষিক স্কাউট কাউন্সিল সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : Saturday, November 28, 2020,
  • 218 Time View

মোঃ জাকির হোসেন (মৌলভীবাজার) জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ স্কাউটস মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আয়োজন ৯ম ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় কুলাউড়া মান্নান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কাউন্সিলে
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার’র পরিচালনায় ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটস কুলাউড়া উপজেলা সভাপতি এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ স্কাউটসের উপজেলার পৃষ্ঠপোষক এ কে এম সফি আহমদ সলমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কুলাউড়া উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম রেনু, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল মোমিন, কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়, বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের উপ-পরিচালক গাজী খালেদ মাহমুদ, মৌলভীবাজার জেলা স্কাউটস সম্পাদক মোঃ ফয়জুর রহমান, কমিশনার মোঃ খয়রুজ্জামান শ্যামল, সহকারী কমিশনার (সংগঠন) আব্দুল ওয়াহিদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামী ও কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. আব্দুল কাদির, প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মো. ফয়জুর রহমান, প্রধান শিক্ষক মো. আব্দুছ ছালাম, প্রধান শিক্ষক শামছুন নাহার বেগম ও সহকারী শিক্ষক মো. আব্দুল মোহাইমিন।
উদ্বোধনী সভা শেষে কুলাউড়া উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ স্কাউটসের উপজেলার পৃষ্ঠপোষক এ কে এম সফি আহমদ সলমান উপস্থিত কাউন্সিলারদের সর্বসম্মতিতে উপজেলা স্কাউট সম্পাদক পদে কুলাউড়া এনসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল আহমদ ও উপজেলা স্কাউট কমিশনার কুলাউড়া বিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম এর নাম ঘোষণা করলে সভায় তা গৃহিত হয়। এছাড়া পদাধিকার বলে বাংলাদেশ স্কাউটসের উপজেলার সভাপতি পদে উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী ও পৃষ্ঠপোষক পদে কুলাউড়া উপজেলা চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান পুনরায় নির্বাচিত হন। সভায় উপজেলা স্কাউটস এর অন্যান্য পদ ১ সপ্তাহের মধ্যে নির্বাচিত করার সিদ্ধান্ত নেয়া হয়।
কাউন্সিল সভায় কুলাউড়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও শিক্ষিকাবৃন্দসহ নির্বাহী কমিটির সদস্য, কাউন্সিলর, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপ ও কাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট