1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 10:06 pm
Title :
রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ.

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে চোরাই মোবাইল ফোন ও মনিটর ও নগদ টাকাসহ আটক এক।

Reporter Name
  • Update Time : Thursday, March 30, 2023,
  • 239 Time View

 

 

লুৎফর রহমান রানা মৌলভীবাজার প্রতিনিধি।

মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩টি চোরাই মোবাইল ফোন, ১টি কম্পিউটার মনিটর এবং নগদ ২ হাজার ২০০ টাকাসহ কামরুল হাসান (১৯) নামে একজনকে আটক করা হয়েছে। আজ (৩০ মার্চ) রাতে কুলাউড়া থানাধীন ব্রাহ্মণবাজার এলাকায় পরিচালনা করে কামরুল হাসানকে আটক করা হয়।

 

কুলাউড়া থানা সুত্রে জানা যায়, গত ২৯/০৩/২০২৩ খ্রিঃ রাত ০২:৫৯ ঘটিকায় কুলাউড়া থানাধীন ০৫নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের অন্তর্গত মধ্য ব্রাহ্মণবাজারস্থ শিপার চৌধুরী ম্যানশন মার্কেটের জনৈক শাহিন মিয়ার মালিকানাধীন “মা টেলিকম” দোকানের শাটারের ৪টি তালা ভেঙ্গে বিভিন্ন মডেলের ১৩টি মোবাইল ফোন, ০১টি কম্পিউটার মনিটর, নগদ ২২০০/-টাকাসহ সর্বমোট ১,০১,৮০৫/-(এক লক্ষ এক হাজার আটশত পাঁচ) টাকার মালামাল চুরি হয়।

 

এই চুরির সংবাদ প্রাপ্তির পরই কুলাউড়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই/মোহাম্মদ আমির উদ্দিনসহ কুলাউড়া থানার একটি চৌকস টিম চুরির ঘটনায় জড়িত চক্রকে গ্রেফতার ও মালামাল উদ্ধারে অভিযানে নামে। চুরির রহস্য উদঘাটনে পুলিশ ঘটনাস্থলের পার্শ্ববর্তী দোকানের সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত কামরুল হাসান নামে একজনকে শনাক্ত করে।

 

আজ (৩০ মার্চ) রাতে অভিযান পরিচালনা করে কুলাউড়া থানাধীন ব্রাহ্মণবাজার থেকে কামরুল হাসানকে গ্রেফতার করা হয়। পরে আটককৃত কামরুলের দেখানো মতে ব্রাহ্মণবাজার পশু হাটের পিছনের ময়লার স্তুপ থেকে দোকানের মালিক শাহিন মিয়ার শনাক্তমতে চোরাইকৃত একটি Oppo A53 মোবাইল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে চোরাইকৃত বাকী মোবাইল ফোন ও কম্পিউটারের মনিটর আটককৃত কামরুল তার বসত ঘরে রেখেছে বলে জানায়। পরবর্তীতে আটককৃত কামরুল হাসানকে সাথে নিয়ে তার বসত ঘরের পিছনের লাকড়ির রুমে তল্লাশী করে খড়ের ভেতর থেকে চোরাইকৃত বিভিন্ন মডেলের ১২টি মোবাইল ফোন, ১টি কম্পিউটার মনিটর, নগদ ২,২০০/-টাকা ও চুরির ঘটনায় ব্যবহৃত লোহার শাবল, হাতুরী, কাঠে সংযুক্ত লোহা কাটার ব্লেড এবং পরনের কাপড়-চোপড় উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

 

এই ঘটনায় দোকান মালিক শাহিন মিয়ার অভিযোগের প্রেক্ষিতে আটককৃত কামরুল হাসানের বিরুদ্ধে কুলাউড়া থানার মামলা নং-২৫, তারিখ: ৩০/০৩/২০২৩ খ্রিঃ, ধারা: ৪৬১/৩৮০ পেনাল কোড ১৮৬০ রুজু পূর্বক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

আসামির পূর্ণাঙ্গ নাম ঠিকানাঃ

কামরুল হাসান (১৯), পিতা-তৈমুছ মিয়া @ বাঘা, সাং-আদমপুর, ০৫নং ব্রাহ্মণবাজার ইউপি, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট