1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 12:30 am
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

মৌলভীবাজারে দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা সভা।

Reporter Name
  • Update Time : Tuesday, September 23, 2025,
  • 425 Time View

 

লুৎফর রহমান রানা মৌলভীবাজার জেলা প্রতিনিধি।

মৌলভীবাজারে আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৫ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) সকালে পৌরসভাস্থ এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এ সভা হয়।

সভাপতিত্ব করেন পুলিশ সুপার এম, কে,এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম -সেবা।

সভায় পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নিয়মিত টহল, রাত্রীকালীন পাহারা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

পুলিশ সুপার সবাইকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা বিভ্রান্তিকর ছবি বা ভিডিওর বিষয়ে সতর্ক থাকার আহবান জানান।

মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা।

এছাড়া এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার- ৩ আসনের সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা জামায়াতে ইসলামীর আমির এম সাহেদ আলী, পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অ্যাড. সুনীল কুমার দাস, পূজা উদযাপন পরিষদের সভাপতি আশু রঞ্জন দাস, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলী, হেফাজতে ইসলাম মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক মাওলানা জামিল আহমেদ আনসারী, এনসিপি মৌলভীবাজার জেলা শাখার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম, বিএনপি নেতা স্বাগত কিশোর দাশ চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি, পূজামণ্ডপের সভাপতি-সেক্রেটারি ও সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট