1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:37 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

মৌলভীবাজার জেলার  শ্রীমঙ্গল উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমারের চোরাই মালসহ, দুই জন গ্রেফতার। 

Reporter Name
  • Update Time : Thursday, April 13, 2023,
  • 524 Time View

 

 

লুৎফর রহমান রানা মৌলভীবাজার প্রতিনিধি।

মৌলভীবাজার জেলার

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চুরি হওয়া বৈদ্যুতিক ট্রান্সফরমারের মালামালসহ চুরির ঘটনায় জড়িত ১। ছন্দু মিয়া (৩৬) এবং ২। হাবিবুর রহমান নামে দুজনকে আটক করা হয়।

 

আজ (১৩ এপ্রিল) রাতে অভিযান পরিচালনা করে আটককৃতদের কাছ থেকে চোরাই মালামালের পাশাপাশি চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়।

 

থানা সুত্রে জানা যায়, গত ১০ এপ্রিল রাত আনুমানিক ১.০০ ঘটিকা হতে ৫.০০ ঘটিকার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা শ্রীমঙ্গল থানাধীন দুর্গানগর এলাকা থেকে ০১টি ১০ কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়া যায়।

 

চুরির ঘটনার পরই পুলিশ চোর চক্রের সন্ধানে তদন্ত শুরু করে।

 

গোপন সোর্সের মাধ্যমে শ্রীমঙ্গল থানার থানার এসআই রাকিবুল হাছান ও এসআই সজীব চৌধুরী সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় শ্রীমঙ্গল থানাধীন

আঐ গ্রামে অভিযান পরিচালনা করে

আসামি মোঃ ছন্দু মিয়াকে(৩৬) তার বসতবাড়ি থেকে আটক করেন।

 

পরবর্তীতে আটককৃত ছন্দু মিয়াকে জিজ্ঞাসাবাদে সে জানায়, গত ১০ এপ্রিল তারিখ রাতে তার কয়েকজন সহযোগীসহ তারা ট্রান্সফরমারটি চুরি করে। চুরি করা ট্রান্সফরমারের কিছু তামার তার দুর্গানগর গ্রামের হাবিবুর রহমান এর ভাঙ্গারি দোকানে বিক্রি করে এবং কিছু তামার তার জনৈক হাবিবুর রহমান পাগলার নিকট আছে।

 

এরপর ছন্দু মিয়াকে সাথে নিয়ে দুর্গানগর গ্রামে ভাঙ্গারি ব্যবসায়ী হাবিবুর রহমানকে তার বসত ঘর থেকে আটক করা হয় এবং দুর্গানগর বাজারস্থ তার ভাঙ্গারি দোকান থেকে সাক্ষীদের সম্মুখে ট্রান্সফরমারের ০৬ (ছয়) কেজি তামার তার উদ্ধারপূর্বক ১৩ এপ্রিল রাত ০১.৩৫ ঘটিকার সময় জব্দ করা হয়।

 

বাকী চোরাই মালামাল উদ্ধারের জন্য গুলগাঁও গ্রামের হাবিবুর রহমান পাগলার বসতবাড়িতে পুলিশ পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে হাবিবুর রহমান পাগলা দৌড়ে পালিয়ে যায়।

 

স্থানীয় লোকজনদের সম্মুখে হাবিবুর রহমান পাগলার বসত ঘরে তল্লাশী করে আরও ০৪ (চার) কেজি তামার তার‌ উদ্ধার করা হয়। এসময় হাবিবুর রহমান পাগলার ঘর থেকে চুরির কাজে ব্যবহৃত ১ টি লোহার তৈরী ১৮” বোল্ট কাটার, ১ টি লোহার তৈরী ১৪” বোল্ট কাটার, ১ টি কাঠের হাতল যুক্ত হাতুড়ি, লোহার তৈরী ০১টি ১৮” পাইপ রেঞ্জ, ০২টি ১০” স্লাইড রেঞ্জ, ব্লেডসহ ০১টি হেস্কো ফ্রেম, ০১টি স্টার স্ক্রু ড্রাইভার ১১” এবং ০১টি ওয়েট মিটার উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

 

এ ঘটনায় আটককৃত এবং পলাতক ব্যক্তিদের আসামি করে শ্রীমঙ্গল থানায় বিদ্যুৎ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আটককৃত ব্যক্তিদ্বয়কে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট