1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 8:30 am
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

ম্যানহোলের ঢাকনা চুরি, মাদারীপুরে সড়কগুলো হয়ে উঠছে মরণফাঁদ

Reporter Name
  • Update Time : Tuesday, January 30, 2024,
  • 354 Time View

 

রনি চৌধুরী স্টাফ রির্পোটার

মাদারীপুর নগরীর বিভিন্ন সড়কে ম্যানহোলের ঢাকনা না থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, চলাচল করতে হচ্ছে ঝুঁকি নিয়ে। রাতের বেলায় কিংবা বৃষ্টির পানিতে রাস্তা তলিয়ে গেলে এই ঝুঁকির মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। মাদকাসক্ত এবং পেশাদার চোরেরা রাতের আঁধারে ম্যানহোলের ঢাকনা চুরি করে নিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন মাদারীপুর সদরে বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা।

 

মাদারীপুরে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে রাস্তা এবং ফুটপাতের নিচে ম্যানহোলের ঢাকনাসহ আন্ডারগ্রাউন্ড ড্রেন নির্মাণ করা হয়েছে। কিন্তু ড্রেনগুলো নির্মাণের কয়েক মাস যেতে না যেতেই হামিদ আকন সড়ক,সরদার কলোনী সহ বেশ কয়েকটি এলাকায় একের পর এক ঢাকনা চুরি হতে থাকে। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না ম্যানহোলের ঢাকনা চুরি। মাদারীপুরে অধিকাংশই ম্যানহোলের ঢাকনাসহ বক্স সিস্টেমের ড্রেন। এসব ড্রেনের ম্যানহোলের ঢাকনা খোয়া যাওয়ায় আতঙ্কিত হয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। ঢাকনা না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

এ ধরনের অপকর্ম রোধে পুলিশ টহল বাড়ানোর কথা জানালেও পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ বলছে ভবিষ্যতে বিকল্প পদক্ষেপ গ্রহণের কথা। সব মিলিয়ে বিভিন্ন এলাকায় ২০ থেকে ৩০ টা ঢাকনা চুরি হয়ে গেছে।

 

রাস্তার মাঝে ও ফুটপাতে ঢাকনা না থাকায় মরণফাঁদে পরিণত হয়েছে ঢাকনাবিহীন এই ম্যানহোলগুলো। ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে আহত হয়েছেন অনেকেই।

 

স্থানীয়রা বাঁশের খুঁটি, কাপড় টানিয়ে সতর্কতসংকেত দিলেও মারাত্মক ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে নগরবাসীকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট