1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 15, 2026, 9:13 am
Title :
গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল  কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালীতে জুলাই গণঅভ্যুল্থান দিবস পালিত।

Reporter Name
  • Update Time : Tuesday, August 5, 2025,
  • 141 Time View

 

মোঃগোলাম রাব্বী, স্টাফ রিপোর্টার:- পটুয়াখালীতে শহিদদের কবরে পুষ্পস্তাবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও শহিদ পরিবারদের সম্মাননাসহ বিভিন্ন আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুল্থান দিবস পালিত।

মঙ্গলবার ( ৫ আগস্ট) সকাল ৯ টায় জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এর নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শহিদ হৃদয় তরুয়া ও বাচ্চু হাওলাদারের কবরে পুষ্পস্থাপক অর্পণ করে জুলাই গণঅভ্যুল্থান দিবসের কার্যক্রম শুরু করা হয়।
পরে সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসন উদ্যোগে জেলার ২৪ জন শহিদ পরিবারের সদস্যদের সম্মানে “জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন” অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় রজনীগন্ধা ফুলের স্টিকার দিয়ে সম্মানিত করেন জেলা প্রশাসকসহ নেতৃবৃন্দ।
রশিদ কিশলয় বিদ্যানিকতনের সহকারি শিক্ষিকা সোনামনির সঞ্চালনায় “জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন” অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তারেক হাওলাদার। বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ, জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট নাজমুল আহসান, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া, জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব শাহ আলম শিকদার, এনসিপি’র ১ নং যুগ্ম সমন্বয়ক বশির আহমেদ, সাংবাদিক আব্দুস সালাম আরিফ, সাংবাদিক জাকির হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তোফাজ্জেল হোসেন। শহিদ পরিবারের মধ্যে বক্তব্য রাখেন শহিদ সাংবাদিক মেহেদী হাসানের বাবা মোশারেফ হোসেন, শহিদ জিহাদ হোসেনের ভাই মোঃ জিন্নাত হোসেন, শহিদ আমিনুল ইসলামের মা সেলিনা বেগম, আহত রায়হানের বাবা শামীম উর রহমান, আহত তানিমের বাবা আব্দুস সত্তার, আহত মোঃ ইমরান আহমেদ, আহত মোঃ মুজাহিদুল ইসলাম।
শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আশ্রাফ আলী। এ ছাড়াও মসজিদ ও মন্দির সমূহে দোয়া মিলাদ ও প্রার্থনার আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট