1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 8:24 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

যশোর মনিরামপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা বরকত উল্লাহ বুলুর রোগমুক্তি কামনা

Reporter Name
  • Update Time : Saturday, November 28, 2020,
  • 232 Time View

আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি

মণিরামপুরে যুবদলের উদ্যোগে করোনা ভাইরাসে আক্রান্ত জাতয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর আরোগ্য কামনায় আলোচনাসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে পৌরশহরের দক্ষিন মাথা সংলগ্ন দলটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যাতম সদস্য ও মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব মুহাম্মদ মুছা।
উপজেলা যুবদলের আহবায়ক পদপ্রার্থী মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও যুবনেতা রাসেল হুসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফিরোজ বিশ্বাস, পৌর বিএনপির তরুণনেতা জাহাঙ্গীর বিশ্বাস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পৌর যুবদলের আহবায়ক প্রার্থী বিল্লাল হোসেন, সদস্য সচীব প্রার্থী সাইফুলসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা।
দোয়া মাহফিলে অসুস্থ বিএনপির নেতাদের সুস্থতা কামনার পাশাপাশি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট