1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 2:18 pm
Title :
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কাশিমপুর থেকে পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Thursday, September 11, 2025,
  • 572 Time View

 

মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সৈকত মিয়া ওরফে মনু (২২) অবশেষে ধরা পড়েছে। র‌্যাব-১ এর অভিযান চালিয়ে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে রাজধানীর ৩০০ ফিট সড়কের ভাটারা এলাকার প্রথম যাত্রীছাউনির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, সৈকত মিয়া ১৩ বছর বয়সী এক নাবালিকা শিশুকে গণধর্ষণের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদি (নং-৫৫৩১/এ)। গত বছরের জুলাই মাসে গণঅভ্যুত্থান চলাকালে তিনি অন্যান্য কয়েদিদের সঙ্গে যোগসাজশে কারারক্ষীদের জিম্মি করে কারাগারের গেট ভেঙে পালিয়ে যান। এ সময় কাশিমপুর কারাগারে ব্যাপক দাঙ্গা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে।

ঘটনার পর কারা কর্তৃপক্ষ গাজীপুরের কোনাবাড়ী থানায় সৈকত মিয়া ও অন্যান্য কয়েদিদের বিরুদ্ধে মামলা দায়ের করে (মামলা নং-০৪, তারিখ ১৫ আগস্ট ২০২৪)। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা বলেন, “দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। অবশেষে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।”

এদিকে কাশিমপুর কারাগার থেকে আসামির পালানোর ঘটনায় তৎকালীন সময়েই ব্যাপক সমালোচনা হয়। নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও কারা কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে নানা প্রশ্ন ওঠে। দীর্ঘ এক বছরেরও বেশি সময় পলাতক থাকার পর অবশেষে র‌্যাবের হাতে ধরা পড়ল সেই আলোচিত আসামি।

কোনাবাড়ি থানার ওসি সালাউদ্দিন জানান বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুর কাশিমপুর কারাগার থেকে ২০২ জনের মত জেল পলাতক ছিল। আমরা যৌথ বাহিনী এ পর্যন্ত ৬১-৬২ জন গ্রেফতার করেছি। গ্রেফতার পালানো আসামি সৈকত মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট