1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 9:09 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

যুদ্ধ নয়, শান্তি চাই: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Sunday, December 4, 2022,
  • 294 Time View

শপথের মধ্য দিয়ে কমিশন প্রাপ্ত অফিসারদের দেশের প্রতি দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

রোববার (৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমির ৮৩ তম বিএমএ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের প্রতি দায়িত্ব পালন করতে হবে সবাইকে। আমরা কোনো যুদ্ধ চাই না, শান্তি চাই। আর সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সাথে বৈরীতা নয়; এই নীতি নিয়ে কাজ করছে সরকার। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলা হবে।

 

 

আর আজকের নবীন অফিসাররা উন্নত বাংলাদেশ গড়ে তুলবে বলে এ সময় আশাবাদ ব্যক্ত করেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।

 

 

প্যারেড কমান্ডার মেজর নাইম হাসনাইনের নেতৃত্বে অফিসার ক্যাডেটরা কুচকাওয়াজ প্রদর্শন করেন। এরপর রীতি অনুযায়ী নবীন অফিসারদের শপথ পড়ান ব্যাটেলিয়ন কামান্ডার কর্নেল সোহেল আহমেদ। পাসিং আউট প্যারেডের মধ্য দিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট