1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 4:29 pm
Title :
টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম

যুবলীগ নেতা মোস্ত এখন বিএনপিতে যোগদানে ব্যস্ত: নড়াইলে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

Reporter Name
  • Update Time : Wednesday, September 3, 2025,
  • 778 Time View

 

স্টাফ রিপোর্টার:

নড়াইল সদর উপজেলার চন্ডীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য (ইউপি সদস্য) ও যুবলীগ নেতা মোস্তফা কামাল (মোস্ত মেম্বার)কে ঘিরে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী লীগের সকল কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখা, পুরো ইউনিয়নে আধিপত্য বিস্তার করে সাধারণ মানুষের ওপর নানা সময়ে জুলুম-অত্যাচারের অভিযোগ থাকা এই নেতাকে এখন বিএনপির অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দিতে দেখা গেছে। এ ঘটনায় সোশ্যাল মিডিয়া ও স্থানীয় মহলে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া।

অনুসন্ধানে জানা যায়, বিগত নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনের পরের দিন একই ইউনিয়নের ফেদি (আলীগঞ্জ) বাজার থেকে নৌকার বিরোধিতা করা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কাজী মোর্তজা এনামকে বেধড়ক মারপিটসহ কয়েকজনকে হেনস্থা করার অভিযোগ রয়েছে মোস্ত মেম্বার ও তার সহযোগীদের বিরুদ্ধে। এছাড়া প্রকাশ্যে নৌকা বিরোধী এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি।

সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, যুবলীগ নেতা মোস্ত মেম্বার বিএনপির এক প্রোগ্রামে উপস্থিত থেকে বক্তব্য দিচ্ছেন। এতে এলাকায় শুরু হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা। অভিযোগ উঠেছে, তিনি সুবিধাবাদী মনোভাব নিয়ে দলের পরিচয় পাল্টানোর চেষ্টা করছেন।

এ বিষয়ে মোস্ত মেম্বারের সাথে কথা বললে তিনি দাবি করেন, “আমি আওয়ামী লীগের সাথে ছিলাম না, আমি বিএনপি পরিবারের সন্তান। আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই।”

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম বলেন, “আওয়ামী লীগের দোসর এবং সুবিধাবাদীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ঠাঁই পাবে না। দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছে, তাদের জায়গা নষ্ট করে কাউকে বসানো হবে না।”

তবে অনুসন্ধান বলছে, ৫ আগস্টের আগ পর্যন্ত মোস্তফা কামাল (মোস্ত মেম্বার) একজন যুবলীগ নেতা হিসেবেই পরিচিত ছিলেন। ফলে তার হঠাৎ বিএনপির প্রতি ঝোঁক স্থানীয় রাজনীতিতে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট