1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 9:47 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

রংপুর অঞ্চলে আগুন পোহাতে গিয়ে ২ জনের মৃত্যু, চিকিৎসাধীন ২৯

Reporter Name
  • Update Time : Sunday, January 8, 2023,
  • 216 Time View

 

রংপুর জেলা প্রতিনিধিঃ

 

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ২৯ জন অগ্নিদগ্ধ রোগী। তারা সবাই শীত থেকে রক্ষা পাওয়ার জন্য আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছেন। তাদের প্রত্যেকেরই শরীরের ৩০ থেকে ৪০ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া চিকিৎসাধীন অগ্নিদগ্ধ আরও দুজন মারা গেছেন।

 

অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন মৃত ব্যক্তিরা হলেন, পঞ্চগড়ের বোদা উপজেলার নছিমন (৬৫) ও রংপুরের গংগাচড়া উপজেলার আফরোজা বেগম (৩৬)।

 

এদিকে শনিবার সন্ধ্যা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আরও পাঁচজন অগ্নিদগ্ধ হয়ে রমেক হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।

 

তারা হলেন কুড়িগ্রামের নাগেশ্বরীর আয়েশা খাতুন (৬৩) ও ফুলবাড়ির ফাতেমা বেগম (৫৮), নীলফামারীর রহিমা বেগম (৬০), দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার বুললি আক্তার (৩০) এবং লালমনিরহাটের আদিতমারির সফুরা বেগম (৪৮)।

 

এ ব্যাপারে রমেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. আবদুল হামিদ পলাশ জানান, অগ্নিদগ্ধ রোগীর সংখ্যা বাড়ছে। অসাবধানতাবশত তারা দগ্ধ হয়েছেন। শীতের হাত থেকে বাঁচতে আগুনের উত্তাপ নেওয়ার বিষয়ে জনগণের সচেতনতা জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট