1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 16, 2026, 7:23 pm
Title :
রমজানের তাৎপর্য তুলে ধরে চট্টগ্রামে বেস্ট ফ্লাই ও বঙ্গনিউজের ইফতার আয়োজন সরকারি গেজেটভুক্ত জমির খাজনা কাটার অভিযোগ, ভূমি কর্মচারীর বিরুদ্ধে তদন্ত দাবি টাঙ্গাইল জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ইফতার ও দোয়া মাহফিল  দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশের প্রয়োজন গাজীপুরে – আইজিপি  সালথায় গণ অধিকার পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী রুপসা উপজেলা শাখার আয়োজনে ” ইফতার মাহফিল ২০২৬” অনুষ্ঠিত। গাজীপুরে সদর থানার সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৯ গাজীপুরের টঙ্গীতে সিএনজিসহ অস্ত্রধারী ৪ ছিনতাইকারী আটক গাজীপুরে পুলিশের সাঁড়াসি অভিযানে পলাতকসহ ৩৩ জন আটক মৌলভীবাজারের কমলগঞ্জে নারী অপহরণের চেষ্টা: ৩ জন গ্রেফতার।

রমজানের তাৎপর্য তুলে ধরে চট্টগ্রামে বেস্ট ফ্লাই ও বঙ্গনিউজের ইফতার আয়োজন

Reporter Name
  • Update Time : Monday, March 16, 2026,
  • 34 Time View

 

 

নিজস্ব প্রতিবেদক:

 

চট্টগ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষে বেস্ট ফ্লাই ইন্টারন্যাশনাল লি. ও অনলাইন সংবাদমাধ্যম বঙ্গনিউজ টোয়েন্টিফোরের যৌথ উদ্যোগে সোমবার (১৬ মার্চ ২০২৬) একটি অভিজাত রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বেস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. কাইছার ইকবাল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাব ও আটাব, চট্টগ্রাম জোনের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহ আলম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হাব, চট্টগ্রাম জোনের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শরীয়ত উল্লাহ শহীদ।

 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. নোমান হাসান আল-মাদানী।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইলিয়াস, ট্রাভেল এজেন্ট ওনার্স ক্লাব অব চিটাগং-এর সভাপতি লায়ন কাজী আলাউদ্দিন চিশতী, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও এনটিভি চট্টগ্রাম প্রতিনিধি মোহাম্মদ আলী রাশেদ, প্রাইম টেলিভিশনের চট্টগ্রাম প্রতিনিধি ইসমাইল হোসেন সম্রাট, কাজী আবছার উদ্দীন, মাদ্রাসা সুপার মো. মোস্তাক ফারুকী এবং এ.এইচ. সেলিমসহ অন্যান্য অতিথিবৃন্দ।

 

অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন ট্রাভেল এজেন্সির মালিক, স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

ইফতার মাহফিলে বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশের অগ্রগতি কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট