1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 18, 2026, 9:43 pm
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

রাজধানীতে নড়াইল-১ আসনের সাবেক এমপি কবিরুল হক মুক্তি গ্রেফতার

Reporter Name
  • Update Time : Wednesday, September 24, 2025,
  • 684 Time View

 

স্টাফ রিপোর্টার:

রাজধানীর নিকেতন এলাকা থেকে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনও বিস্তারিত কিছু জানায়নি। তিনি বলেন, “ঘটনা সংক্রান্ত আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

দলীয় সূত্র ও স্থানীয়দের দাবি, তার বিরুদ্ধে বিস্ফোরকসহ আরও কয়েকটি আইনে মামলা রয়েছে।

কবিরুল হক মুক্তি আওয়ামী লীগের প্রার্থী হয়ে ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে রাজনৈতিক পালাবদলের পর তিনি সংসদ সদস্য পদ হারান।

গত ৫ আগস্ট আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত চলে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। এতে কবিরুল হক মুক্তিসহ তৎকালীন সব সংসদ সদস্য তাদের পদ হারান।

চারবারের সংসদ সদস্য কবিরুল হক মুক্তির গ্রেফতারকে কেন্দ্র করে নড়াইল ও জাতীয় রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট