1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:10 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

রাজধানীর উত্তরা ও মোহাম্মদপুরে দু’টি বাসে আগুন

Reporter Name
  • Update Time : Thursday, November 2, 2023,
  • 351 Time View

 

স্টাফ রিপোর্টার মো :সোহেল রানা-
বিএনপি – জামায়াতে ইসলামীর ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে আজ সকালে রাজধানীর উত্তরা ও মোহাম্মদপুরে দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

পুলিশ জানিয়েছে, আজ বৃহস্পতিবার উত্তরা পূর্ব থানার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আজমপুর বাসষ্ট্যান্ড উড়াল সড়কের নিচে এবং মোহাম্মদপুরের বেড়িবাঁধ ভাঙ্গা মসজিদ এলাকায় এসব পৃথক অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আজ দুপুর সাড়ে ১২ টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ খবর নিশ্চিত করেছেন।

এদিকে, আজ সকালে ডিএমপির উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে উত্তরা থেকে বিমানবন্দরগামী পরিস্হান পরিবহনের একটি বাসে আগুনের খবর পেয়ে পুলিশ ও উত্তরা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও বাসটি পুড়ে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৬ টা ৫৭ মিনিটের সময় উত্তরা পূর্ব থানার আজমপুর বাস স্ট্যান্ডের ফ্লাইওভারের নিচে আব্দুল্লাহপুর থেকে ছেড়ে আসা পরিস্থান পরিবহনে অজ্ঞাত নামা দুষ্কৃতিকারীরা গাড়ি নাম্বার ঢাকা মেট্রো -ব- ১১-৯১৭৫ নাম্বার গাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে যায় । পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকাল সোয়া ৭ টায় বাসের আগুন নিয়ন্ত্রণে আনে । তবে, আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।

অপরদিকে, বৃহস্পতিবার ভোর ৪ টা ৪০ মিনিটের সময় রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ ভাঙ্গা মসজিদ এলাকায় মৌমিতা পরিবহনের ঢাকা মেট্রো – ব- ১৩-০৭৯৮ নাম্বারের একটি যাত্রীবাহী বাসে আগুন ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

রাফি আল ফারুক আরো জানান, মোহাম্মদপুর বেড়িবাঁধ ভাঙ্গা মসজিদ এলাকায় মৌমিতা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস দাঁড়ানো ছিল। এসময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভোর ৫ টা ১০ মিনিটের সময় ওই লাগা আগুন নির্বাপন করেন। এতে কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের হামলা-সংঘর্ষের পর দলটি গত রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট