1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 9:00 am
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

রাজধানীর মগবাজার আবাসিক হোটেলে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

Reporter Name
  • Update Time : Sunday, October 8, 2023,
  • 361 Time View

 

শাহারুখ আহমেদ, স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেল থেকে নাসিম হোসেন (১৮) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মগবাজার হোটেল রয়েল ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত নাসিম যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গংগানন্দপুর গ্রামের মো. ওলিয়ার রহমানের ছেলে। তিনি গংগানন্দপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, গতরাতে খবর পেয়ে ওই আবাসিক হোটেল থেকে দরজা ভেঙ্গে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ওই শিক্ষার্থী ফ্যানের হুকের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলে ছিলেন। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

ওসি জানান, ৬ অক্টোবর (শুক্রবার) পরিবারের কাউকে না বলে গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসেন নাসিম এবং রাতে মগবাজার রয়েল ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের চতুর্থ তলার ১২৪ নম্বর রুমে ওঠেন। শনিবার বিকেলে হোটেল কতৃপক্ষ তার রুমে নক করে কোনো সারা না পেয়ে রাত ৯টার দিকে থানায় খবর দেয়।

ওসি আরও জানান, নাসিমের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি গ্রামেই থাকতেন। তার মানসিক সমস্যা ছিল। ধারণা করা হচ্ছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কেন আত্মহত্যা করেছেন সে বিষয়ে জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট