1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 9:54 pm
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

রাজনগর থানা পুলিশের অভিযানে দুই ছিনতাইকারীসহ ছিনতাই কাজে ব্যবহৃত গাড়ি আটক করা হয়েছে।

Reporter Name
  • Update Time : Monday, December 25, 2023,
  • 255 Time View

 

লুৎফুর রহমান রানা মৌলভীবাজার জেলা প্রতিনিধি :

 

মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে দুই ছিনতাইকারীসহ ছিনতাই কাজে ব্যবহৃত গাড়ি আটক করা হয়েছে এবং ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

 

গত ২৩ ডিসেম্বর (শনিবার) রাতে রাজনগর থানার উপ পরিদর্শক মোঃ সওকত মাসুদ ভূইয়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ছিনাকারী গ্রেফতার করেন। এসময় ছিনতাইকাজে ব্যবহৃত প্রাইভেটকার আটক করা হয় এবং ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

 

আটককৃত ছিনকারীরা হলেন- মৌলভীবাজার সদর থানার নিধির মহল গ্রামের মৃত রহমজান মিয়ার ছেলে শাকিল আহমেদ (২৩) ও রাজনগর থানার কদমহাটা গ্রামের মুহিম উদ্দিনের ছেলে শুকতার মিয়া (২৬)।

 

 

রাজনগর থানা পুলিশ ও মামলার এজহারসূত্রে জানা যায়, গত ২২ ডিসেম্বর সন্ধ্যা ৬ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার মাধবপুর থানার প্রান্তিক বনিক তার বন্ধু জীবন গোস্বামীকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে মৌলভীবাজার থেকে সিলেট যাওয়ার পথে মৌলভীবাজার সিলেট মহাসড়কের হাজী জরিফ মিয়া ফিলিং স্টেশনের সামনে আসামাত্র লাল রংয়ের প্রাইভেটকার যোগে ৪ জন ছিনকাইকারী গতিরোধ করে। এসময় তাদের মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করে এবং তাদের সাথে থাকা নগদ টাকা, মোবাইলফোন ও মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় ছিনতাইয়ের শিকার প্রান্তিক বনিক রাজনগর থানায় লিখিত অভিযোগ করলে, রাজনগর থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ছিনাতাইকারদের আটক করে।

এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক বলেন, থানায় অভিযোগ দাখিল করার পর আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ছিনতাইকারীদের আটক করেছি। অন্যান্য আসামীসহ নগদ অর্থ, মোবাইল সেট উদ্ধারে থানা পুলিশ তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট