1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 9:10 am
Title :
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন

রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ভূমিদস্যুদের দখলযজ্ঞ! প্রশাসন নির্বিকার, আতঙ্কে ভুক্তভোগী পরিবার 

Reporter Name
  • Update Time : Tuesday, December 23, 2025,
  • 216 Time View

 

 

 

মো.হাইউল উদ্দিন খান, গাজীপুর জেলা প্রতিনিধি

 

 

গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন বাতেনের টেক  দক্ষিণ সালনায় রাজনৈতিক আশ্রয়–প্রশ্রয়ে সংঘবদ্ধ ভূমিদস্যু চক্রের দখলযজ্ঞে আইন, আদালত ও প্রশাসন যেন অসহায় দর্শকে পরিণত হয়েছে—এমন গুরুতর অভিযোগ উঠেছে।

 

 

আদালতে মামলা চলমান ও খারিজ স্থগিত থাকার পরও প্রভাবশালী রাজনৈতিক পরিচয়ের দাপটে সন্ত্রাস, লুটপাট ও প্রাণনাশের হুমকিতে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

 

 

ভুক্তভোগী পরিবারের পক্ষে রওশন আরা বাদী হয়ে গাজীপুর সদর মেট্রো থানায় সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত বেশকয়েক জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন।

 

 

অভিযুক্তরা হলেন–মোঃ ইব্রাহিম (৩০), মোঃ ফয়সাল আহম্মেদ সোহাগ (২৮), আঃ মান্নান বিল্পব (৪৫), মোঃ মানিক (৩৫), মোঃ রুহুল (৪২),মোঃ জাহিদুল ইসলাম (৩২) ও  মোঃ নূরুল ইসলাম (৩৮)।

 

 

অভিযোগ উঠেছে অভিযুক্তরা বিগত ১৭ বছর আ’লীগের হয়ে ঘর-বাড়ি ছাড়া করেছিল। এখন বিএনপির ছত্রছায়ায় একই পদ্ধতি অবলম্বন করে হয়রানি করছে অভিযুক্তরা।

 

 

ভুক্তভোগী রওশন আরা (৪২) অভিযোগ করে জানান, দক্ষিণ সালনা মৌজার এসএ ও আরএস খতিয়ানভুক্ত নিজের বৈধ জমি দখলের উদ্দেশ্যে রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও সন্ত্রাস চালিয়ে আসছে। একাধিক মামলার আসামি হয়েও তারা প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে বসতবাড়িতে হামলা চালায়, দরজা ভেঙে ঘরে ঢুকে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ করা হয়েছে।অন্য দিকে কাঁটাতারের বেড়া দিয়ে দখলে নিয়েছে প্রায় ১ বিঘা জমি।

 

 

অভিযোগকারীর স্বামী গাজীপুর জেলা কৃষক দলের সাবেক সহ-সভাপতি, গাজীপুর সদর উপজেলার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সহ-সভাপতি  জসিম উদ্দিন তালুকদার  কান্নাভেজা চোখে বলেন ফ্যাসিবাদের দোসর গত ১৭ বছর আমাকে জেল খাটানো থেকে শুরু করে এমন কোন অত্যাচার নাই যেটা করেনি। আমার পরিবারটিকে তছনছ করে দিয়েছে।এখন আবার বিএনপি’র পরিচয় দিয়ে একই পদ্ধতিতে আমাকে ও আমার পরিবারকে সন্ত্রাসী  কায়দায় দৌড়ের ওপর রেখেছে।

 

 

অভিযোগে বলা হয়, গত ২০ ডিসেম্বর দুপুরে ওই চক্রটি পুনরায় সংঘবদ্ধ হয়ে জমিতে অনধিকার প্রবেশ করে সীমানা দখলের চেষ্টা চালায়।কিছু জমিতে জোরপূর্বক কাঁটাতারের বেড়া দিয়ে দখল করতে গেলে  বাধা দিলে পরিবারকে খুন, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া ও পুরো এলাকায় ত্রাস সৃষ্টি করার হুমকি দেওয়া হয়।

 

 

 

সবচেয়ে ভয়াবহ অভিযোগ—থানায় অভিযোগ করলে রাজনৈতিক নেতাদের নাম ভাঙিয়ে “দেখে নেওয়া হবে” বলেও হুমকি দেওয়া হয়।

 

 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তরা একটি প্রভাবশালী রাজনৈতিক বলয়ের ছত্রচ্ছায়ায় দীর্ঘদিন ধরে এলাকায় ভূমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক পরিচয়ই তাদের প্রধান ঢাল—যার কারণে পুলিশ ও প্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে।

 

 

এদিকে সংশ্লিষ্ট জমি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে ও সহকারী কমিশনার (ভূমি), গাজীপুর সদর কর্তৃক খারিজ না দেওয়ার নির্দেশ বহাল আছে। এরপরও ভূমিদস্যুরা আইনের তোয়াক্কা না করে প্রকাশ্যে দখলচেষ্টা চালিয়ে যাওয়ায় প্রশাসনিক নিরবতা ও রাজনৈতিক প্রশ্রয়ের বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে।অন্যদিকে তারা নিষেধাজ্ঞা অমান্য করে একের পর এক নামজারি করে জমির দখল নিতে আসে।

 

 

এলাকাবাসী আশঙ্কা করছেন, এভাবে রাজনৈতিক আশ্রয়ে ভূমিদস্যুদের লাগামহীন তাণ্ডব চলতে থাকলে যেকোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ ও প্রাণহানি ঘটতে পারে। সাধারণ মানুষের সম্পত্তি ও জীবনের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে।

 

 

ভুক্তভোগী পরিবার অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার, রাজনৈতিক প্রশ্রয়দাতাদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনা এবং জমি দখলের সব ধরনের অপচেষ্টা বন্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

 

 

গাজীপুর সদর মেট্রো থানার অভিযোগের তদন্ত কর্মকর্তা এস আই নাদিমুল ইসলাম জানান,আমি দেখেছি বাড়িতে কে বা কাহারা তালা ঝুলিয়েছে।আর কাঁটাতারের বেড়া কে দিয়েছে জানিনা। আর জমি-জমার ব্যাপার দেখবে আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট