1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 12:13 pm
Title :
টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম

রাজনৈতিক জবাবদিহিতার সিদ্ধান্ত নিয়েছেন মেজর (অব.) আখতারুজ্জামান  

Reporter Name
  • Update Time : Thursday, December 18, 2025,
  • 204 Time View

 

 

সৈয়দ মহসিন – কিশোরগঞ্জ

 

মেজর (অব.) আখতারুজ্জামান জামাতে যোগদান নিয়ে জনসমক্ষে কৈফিয়ত প্রদান করবেন ।

 

একজন রাজনৈতিক ব্যক্তির জবাবদিহিতা ও দায়বদ্ধতার প্রশ্নে মেজর (অব.) আখতারুজ্জামান জনসমক্ষে তাঁর রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাখ্যা ও কৈফিয়ত প্রদানের কর্মসূচি গ্রহণ করেছেন।

সম্প্রতি এই নেতা জামাতে ইসলামিতে যোগদানের পেছনের কারণ, রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ অবস্থান নিয়ে জনগণের সামনে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করবেন।

 

আয়োজক ও এলাকার বিশিষ্ট জনদের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক সিদ্ধান্ত জনগণের ওপর প্রভাব ফেলে। তাই এমন সিদ্ধান্তের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির সরাসরি জনগণের মুখোমুখি হয়ে জবাব দেওয়া প্রয়োজন। এই লক্ষ্যেই জনতার সামনে স্বশরীরে উপস্থিত হয়ে কৈফিয়ত প্রদানের কর্মসূচি গ্রহণ করেছেন সাবেক বি এন পির সাংসদ, বীর মুক্তিযুদ্ধা মেজর (অব) আখতারুজ্জামান।

 

কর্মসূচিতে দলমত নির্বিশেষে সাধারণ জনগণ, সচেতন নাগরিক, রাজনৈতিক কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।

 

কর্মসূচির বিস্তারিত:

 

তারিখ: ২০শে ডিসেম্বর, শনিবার

সময়: বিকাল ৩.০০ ঘটিকা

স্থান: গচিহাটা কলেজ মাঠ, কটিয়াদি, কিশোরগঞ্জ।

 

আয়োজকরা জানান, এটি কোনো দলীয় কর্মসূচি নয়; বরং রাজনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার একটি নাগরিক উদ্যোগ। সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী হবে বলে তারা আশা প্রকাশ করেন।

 

দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণের উপস্থিতি কামনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট