1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

রাজবাড়ীতে ধর্ষণ সহ সকল প্রকার অনাচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ১৯৯ বার পড়া হয়েছে

বিধান কুমার বিশ্বাস রাজবাড়ী জেলা প্রতিনিধি।

অনলাইন ভির্ত্তিক স্বেচ্ছাসেবক সংগঠন রাজবাড়ী হেলপ্লাইন ও রাজবাড়ী মহিলা পরিষদ এর উদ্যোগে ৬ ই অক্টোবর বিকাল সাড়ে ৪ টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী লাইলি নাহারের সভাপতিত্বে ধর্ষণ নির্যাতন সহ সকল প্রকার অনাচার থেকে সমাজ বাঁচাও অব্যাহত হারে বৃদ্ধি পাওয়ায় ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা সহ সকল প্রকার সামাজিক অনাচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি করা হয়। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে নারীর উপর নির্যাতন ধর্ষণ ও সামাজিক অনাচার মূলক নানা ধরনের নিকৃষ্ট ও জঘন্যতম কাজের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
দেশে যে হারে ধর্ষণ শুরু তা অচিরেই বাংলাদেশ কে বিশ্ব দরবারে ধর্ষিত দেশে প্রকাশ করবে।তাছাড়া তারা আরো বলেন, ধর্ষক যে দলরেই হোক দ্রুত বিচারকার্য শেষ করতে হবে যদিও সে ক্ষমতাসীন দলের লোক ও হয়।
নেহাল আহম্মেদ এর সার্বিক সঞ্চালনায় ও লাইলি নাহারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নির্যাতন ও নিপীড়ন বিরুদ্ধি আন্দোলনের আহ্বায়ক আসাদুজ্জামান চৌধুরী বাবলা, কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সভাপতি আব্দুস সামাদ, মহিলা পরিষদের সম্পাদিকা সবিতা গ্রহ, ধীরেন্দ্রনাথ দাস শিক্ষক সহ নানা পেশার ব্যক্তিবর্গ।
দেশের ভাবমূর্তি বজায় রাখার জন্য ধর্ষণ নির্যাতনকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট