1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 11:03 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

রাজশাহীতে অটোরিক্সার বর্ধিত ভাড়া বাতিল ঘোষণা করলেন রাসিক মেয়র লিটন

Reporter Name
  • Update Time : Thursday, January 7, 2021,
  • 215 Time View

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী মহানগর ইজিবাইক মালিক-শ্রমিক সমবায় সমিতি কর্তৃক বাড়ানো ভাড়া (বর্ধিত ভাড়া) বাতিল ঘোষণা করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত রাজশাহী সিটি কর্পোরেশনের অটোরিক্সা নিয়ন্ত্রণ কমিটির সভায় এই ঘোষণা দেন মেয়র।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, মহানগরীতে চলাচলকারী অটোরিক্সার ভাড়া বাড়ানোর দাবিতে রাজশাহী মহানগর ইজিবাইক মালিক শ্রমিক সমবায় সমিতির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু রাজশাহী সিটি কর্পোরেশন তাদের সেই প্রস্তাবের অনুমোদন দেয়নি। তারা একক সিদ্ধান্তে যে ভাড়া বাড়িয়েছে, তা বাতিল ঘোষণা করা হলো। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত যাত্রীদের কাছ থেকে পূর্বের ভাড়া আদায় করতে হবে। ৩১ জানুয়ারির মধ্যে সকলের সাথে আলোচনা সাপেক্ষে যৌক্তিক ভাড়া নির্ধারণ করবে রাজশাহী সিটি কর্পোরেশন। রাজশাহী সিটি কর্পোরেশন অনুমোদিত ভাড়ার তালিকা যাত্রীদের জন্য সকল অটো রিক্সায় প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।

সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয়, অটোরিক্সা, চার্জার রিক্সা ও চালক লাইসেন্স আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত নবায়ন করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন না করা হলে পরদিন ১৬ জানুয়ারি থেকে নবায়নের ক্ষেত্রে ১৫% সারচার্জ প্রযোজ্য হবে। ১৫ জানুয়ারির পর সিটি কর্পোরেশন এলাকায় নিবন্ধনবিহীন কোন অটোরিক্সা ও চার্জার রিক্সা চলাচল করতে পারবে না। নবায়নবিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা চলাচল করলে সেগুলো জব্দ ও জরিমানা আদায় করা হবে।

সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। সভায় উপস্থিত ছিলেন ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) অনির্বাণ চাকমা, ট্রাফিক ইনস্পেক্টর মোফাখখারুল ইসলাম, রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদ, সহকারী প্রকৌশলী আহমদ আল মঈন, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) সারোয়ার হোসেন, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা (যান) কাজী আনোয়ারা দিল, পরিদর্শক (যান) সাইদুল ইসলাম, রাজশাহী মহানগর ইজিবাইক মালিক শ্রমিক সমবায় সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক মোঃ রিমন, রাজশাহী মহানগর জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শান্ত, রাজশাহী মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট