1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 12:49 pm
Title :
রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার

রাজশাহীতে ঘনবসতি উচ্ছেদ করে কাঁচাবাজার নিমার্ণের প্রতিবাদ

Reporter Name
  • Update Time : Monday, January 18, 2021,
  • 486 Time View

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী নগরীর হড়গ্রাম এলাকায় শত শত মানুষের বসবাসের (ঘনবসতি)জায়গা থেকে উচ্ছেদ করে কাঁচাবাজার নিমার্ণের সিদ্ধান্তের
প্রতিবাদ জানানো হয়েছে। এমন সিদ্ধান্ত প্রত্যাহার না করলে নগর ভবন ঘেরাও করাসহ দুবার্র আন্দোলনেরও হুঁশিয়ারী দিয়েছেন এলাকাবাসী।

সোমবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচীতে এমন ঘোষণা দেয়া হয়।

রাজশাহী মহানগর আওয়ামীলীগের সহঃ সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে অন্যান্যের মাঝে বক্তব্য
রাখেন জননেতা আতাউর রহমানÑভাষাসৈনিক মনোয়ারা রহমান পরিবারের সদস্য ও রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান,সেক্টরস কমান্ডার ফোরাম রাজশাহী মহানগর সভাপতি ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মনোয়ারুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, স্মৃতি পরিষদের সহঃসভাপতি সালাউদ্দীন মিন্টু প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী নগরীতে উন্নয়নের নামে ভাংচুর চালিয়ে জনগণকে পথে বসানো হচ্ছে। নগরীজুড়ে ভাংচুর করার ফলে
হাজার হাজার মানুষ পথে বসেছেন। হড়গ্রামেও ঘনবসতিপূর্ণ বসতভিটা থেকে সাধারণ মানুষদের উচ্ছেদ করে সেখান কাঁচাবাজার নিমার্ণের সিদ্ধান্ত নেয়া হয়েছে যা আত্মঘাতি সিদ্ধান্ত। এমন সিদ্ধান্ত থেকে সরে না আসলে নগর ভবন ঘেরাও করাসহ দুবার্র গণআন্দোলনের ঘোষনা দিয়েছেন তারা।

এছাড়া যেকোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে নগরীর বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময়ের আহ্বান জানিয়েছেন বক্তারা। মানববন্ধনে হুমকির মুখে পড়া হড়গ্রাম এলাকার প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট