1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

রাজশাহীতে দোকানির লাশ নিয়ে সড়ক অবরোধ

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ২০৬ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি

বাকিতে সিরারেট না দেয়ায় রাজশাহীতে ছুরিকাঘাতে নিহত আদরের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে তারা মহানগরীর ভেরিপাড়ার মোড়ে যায়। সেখানে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

এসময় নিহতের স্বজনরা দাবি করেন, মামলা এজাহারে যাদের নাম দেয়া হয়েছে তারা কেউই আসামি নয় পুলিশ প্রকৃত আসামিকে আড়াল করার চেষ্টা করছেন। তারা আরো দাবি করেন, দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

সোমবার রাত ১২টার দিকে রাজশাহী নগরের ভেড়িপাড়া মোড়ে আদর আলী (৩৫) খুন হয়। তিনি ভেড়িপাড়া এলাকার আবদুল গফুরের ছেলে। পুলিশ বলছে, বাকিতে সিগারেট না দেওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্স জানিয়েছে, রাত ১২টা ৫ মিনিটে ছুরিকাঘাতে আহত আদরকে স্থানীয়রা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। জরুরি বিভাগ থেকে তাঁকে তাৎক্ষণিকভাবে ওয়ার্ডে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ভেড়িপাড়া মোড়ে আদরের ছোট একটি পান-সিগারেটের দোকান আছে। সোমবার রাত ১২টার দিকে ওই দোকানেই হামলা চালান দুর্বৃত্তরা। তাঁরা এলোপাতাড়িভাবে আদরকে মারপিট করে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মঙ্গলবার সকালে নিহতের ভাই আব্দুল হান্নান বাদী হয়ে দুজনকে আসামি করে হত্যা মামলা করেছেন।

রাজপাড়া থানার ওসি শাহাদাত হোসেন খান বলেন, বাকিতে সিগারেট না দেওয়াকে কেন্দ্র করে আদরকে ছুরিকাঘাত করে ফেলে যান দুর্বৃত্তরা। পরে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। আদরের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ দর্পণ (৪৫) ও বাপ্পা (২৮) নামের দুজনকে গ্রেপ্তার করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট