1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 9:03 am
Title :
রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী 

রাজশাহীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত।

Reporter Name
  • Update Time : Saturday, October 10, 2020,
  • 193 Time View

রাজশাহী প্রতিনিধি

‘সবার জন্য মানসিক স্বাস্থ্য, অধিক বিনিয়োগ অবাধ সুযোগ’ এই প্রতিপাদ্য নিয়ে রাজশাহীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ এর আয়োজন করে।

সমাবেশে বক্তারা মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরেন। মানসিক স্বাস্থ্য কীভাবে ভাল রাখা যায় সেই দিকগুলোও তুলে ধরেন তারা। সমাবেশে সভাপতিত্ব করেন রাবির চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. নূরে আলম সিদ্দিকী।

তিনি বলেন, ১৯৯২ সাল থেকেই দিবসটি পালিত হচ্ছে। কিন্তু মানসিক স্বাস্থ্য সর্ম্পকে এখনও অনেক মানুষ বোঝে না। মানসিক স্বাস্থ্য ভাল থাকলেই শরীর ভাল থাকবে। আর তখনই মানুষের ভালভাবে বেঁচে থাকা সম্ভব। তাই মানসিক স্বাস্থ্য খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সমাবেশে রাবির চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. শরিফুল ইসলাম, তরুন হাসান, তপন কুমার বর্মণসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট