1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

রাজশাহীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ১৯৬ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে রাজশাহী গভঃ ল্যাবরেটরী হাই স্কুলের হল রুমে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) এর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী গভঃ ল্যাবরেটরী হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ড. শরমিন ফেরদৌস চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দীন, রাজশাহী সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদ আরা, রাজশাহী কলেজিয়েট স্কুল এণ্ড কলেজের প্রধান শিক্ষক ড. মোসাঃ নূরজাহান বেগম, হাজী মুহম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুসতাক হাবিব, রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেগম ইসাবেলা সাত্তার, সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।

আলোচনা সভায় শিক্ষকগণের পক্ষ থেকে দ্রুত বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদান, সিনিয়র শিক্ষক পদে পদায়ন ও পদোন্নতি প্রদান, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর করা সহ সাত দফা দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) রাজশাহী অঞ্চলের সাধারণ সম্পদক জনাব সৈয়দ আনোয়ার সাদাৎ, সাংগাঠনিক সম্পাদক জাসমিন আহমেদ, প্রচার সম্পাদক মোঃ সাবিয়ার রহমান, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নূরুজ্জামান, সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউর রহমান, প্রণব কুমার, শুব্রত কুমার সরকার সহ জেলা বাসমাশিসের নেতৃবৃন্দ এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট