1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 12:19 am
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

রাজশাহীতে ম্যাজিস্ট্রেট ফিরে যেতেই বাড়ল পেঁয়াজের দাম

Reporter Name
  • Update Time : Wednesday, September 16, 2020,
  • 214 Time View

রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর বাজারে এখন দেশি পেঁয়াজের কেজি ৯০ থেকে ১০০ টাকা। আর ভারতীয় পেঁয়াজের দাম ৭০ থেকে ৮০ টাকা। বুধবার সকালে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত যেতেই দাম কিছুটা কমান ব্যবসায়ীরা।

কিন্তু আধাঘণ্টা পর ম্যাজিস্ট্রেট ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গেই বেড়ে গেছে দাম।

রাজশাহী নগরীর সাহেববাজারে এই দৃশ্য দেখা গেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন বাজারটিতে ঢুকেছিলেন। তখন ব্যবসায়ীরা পেঁয়াজের দাম কমিয়ে দেন কেজিতে ২৫ থেকে ৩০ টাকা।

কিন্তু সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ী অতিরিক্ত দামেই পেঁয়াজ বিক্রি করছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন তাকে দুই হাজার টাকা জরিমানা করেন। এ সময় বাড়তি দাম না নেয়ার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এরপর দুইজন ম্যাজিস্ট্রেট বাজার থেকে চলে যান।

এরপরই আবারও দেশি পেঁয়াজ ৯০ থেকে ১০০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়। অথচ ম্যাজিস্ট্রেট থাকার সময় দেশি পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকা দরে ব্যবসায়ীদের বিক্রি করতে দেখা যায়।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম বলেন, প্রাথমিকভাবে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এই অভিযানই শেষ নয়। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট