1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 9:10 am
Title :
সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে শেখ রাসেলের জন্মবার্ষিকীতে আ.লীগের বিভিন্ন কর্মসূচি পালিত।

Reporter Name
  • Update Time : Sunday, October 18, 2020,
  • 210 Time View

রাজশাহী প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় মহানগরীর কুমাপাড়াস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এসব কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

শুরুতে নেতাকর্মীদের সাথে নিয়ে দলীয় কার্যালয়ের পাশে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র খায়রুজ্জামান লিটন। এরপর দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে মেয়র লিটন বলেন, যে বয়সে শিশুরা মায়ের কোলে রূপকথার গল্প শুনতে চায়, যে বয়সে শিশুরা জাগতিক কিছুর উর্ধ্বে থাকে, সেই বয়সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অতি আদরের কনিষ্ঠপুত্র নির্মমভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধু পরিবারের কেউ যাতে কোনদিন আর দেশ পরিচালনার দায়িত্বে আসতে না পারে সেই উদ্দেশ্যে শিশু রাসেলকেও হত্যা করে ঘাতকেরা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেদিন বঙ্গবন্ধুর দুই কন্যা দেশের বাহিরে থাকায় মহান আল্লাহর ইচ্ছেই বেঁচে যান তাঁরা।

মেয়র আরো বলেন, দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু দেশ গড়ার কাজ শুরু করেন। কিন্তু ঘাতকেরা বঙ্গবন্ধুকে তাঁর স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি। বঙ্গবন্ধু অসমাপ্ত স্বপ্ন পূরণে উন্নত বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

আলোচনা সভা ও দোয়া মাহফিলের সঞ্চালনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। তিনি বলেন, বঙ্গবন্ধুর খুব আদরের কনিষ্ঠপুত্র শেখ রাসেল। তাকেও বাঁচতে দেয়নি খুনিরা। আজ শেখ রাসেল যদি বেঁচে থাকতো তাহলে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতো, দেশ ও মানুষের জন্য কাজ করতে পারতো।

সভায় বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সমাজসেবী শাহীন আকতার রেনী ও অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।

বক্তব্যকালে শাহীন আকতার রেনী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকেরা শিশুপুত্র শেখ রাসেলকে তার মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে নির্মমভাবে হত্যা করে। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যায় জড়িত পলাতক খুনিদের শাস্তি কার্যকর করতে হবে।

তিনি আরো বলেন, ধর্ষণবিরোধী আন্দোলনের নামে সরকারবিরোধী আন্দোলন করছে ষড়যন্ত্রকারীরা। প্রধানমন্ত্রী ইতোমধ্যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করেছেন। তারপরও কোথাও কোথাও আন্দোলন করা হচ্ছে। আমাদের উচিত ধর্ষকদের সামাজিকভাবে বয়কট করা।

কর্মসূচিতে মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আজাদ, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ নকিবুল ইসলাম নবাব, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, সাবেক শিল্প ও বাণিজ্য সম্পাদক এ.এস.এম ওমর শরীফ রাজীব, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সোহেল, মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিবসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট