1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 25, 2026, 5:04 am
Title :
রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ.

রাজশাহীর নারী সংবাদপত্র বিক্রেতা খুকি চলে গেছেন না ফিরার দেশে!

Reporter Name
  • Update Time : Thursday, April 13, 2023,
  • 236 Time View

 

 

নিজস্ব প্রতিবেদক!

 

রাজশাহী মহানগরীর একমাত্র নারী সংবাদপত্র বিক্রেতা দিল আফরোজ খুকি ওরফে খুকুমনি ইন্তেকাল করেছেন।

 

বুধবার (১২ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে নগরীর মিশনারিজ অব চ্যারিটি আশাদান মাদার তেরেজা আশ্রমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই আশ্রমের সিস্টার জুয়ানে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

চিরনিদ্রায় শায়িত হলেন রাজশাহীর সেই পেপার বিক্রেতা খুকি, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন উনাকে জান্নাতুল ফিরদাউস দান করেন আমিন।

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

 

এ বিষয়ে রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, খুকুমনি মারা গেছেন। ঘটনা শোনার পর আমি সেখানে পরিদর্শনে যাই। খুকুমনির পরিবার যদি তার মরদেহ নিতে চায় তবে দেওয়া হবে। আর যদি তারা কোনো দায়িত্বভার না নিতে চায় তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ধর্মীয় রীতি মেনে দাফনের ব্যবস্থা করা হবে।

 

গত বছরের ১৭ ডিসেম্বর সন্ধ্যায় নগরীর লক্ষ্মীপুর এলাকায় খবরের কাগজ বিক্রি করার সময় হাঁটতে হাঁটতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খুকুমনি। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নগর স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল শফিকুর আলম তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে খুকি দুইদিন ধরে কোনো শয্যা পাননি। হাসপাতালের বারান্দায় তার চিকিৎসা চলছিল।

 

এরপর ১৯ ডিসেম্বর সন্ধ্যায় রাজশাহী সিটি মেয়রের স্ত্রী শাহীন আকতার রেণী তার সঙ্গে দেখা করতে যান। তিনি খুকির চিকিৎসার খোঁজখবর নেন এবং শয্যার ব্যবস্থা করে দেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ২২ ডিসেম্বর তাকে রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউতে) পাঠানো হয়।

 

সেখান থেকে ৭ জানুয়ারি সাধারণ ওয়ার্ডে পাঠানো হয়। এরপর ১৯ ফেব্রুয়ারি রামেক হাসপাতাল থেকে মিশনারিজ অব চ্যারিটি আশাদান মাদার তেরেজা আশ্রমে পাঠানো হয় খুকুমনিকে।

 

২০২০ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে খুকুমনির জীবন-সংগ্রামের একটি ভিডিও প্রকাশ পায়। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসন খুকুমনির পাশে দাঁড়ায়। ২০২০ সালে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট