1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 8:10 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

রাজশাহী অঞ্চলে করোনা আক্রান্ত ২০ হাজার ছুঁই ছুঁই

Reporter Name
  • Update Time : Saturday, September 26, 2020,
  • 212 Time View

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় ৫৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে রাজশাহী বিভাগে কোনো করোনা আক্রান্ত রোগি মারা যায়নি। এছাড়াও গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৮৫ জন।

শনিবার সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮২৬ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২৯৪ জন এবং সুস্থ্য হয়েছেন ১৭ হাজার ৫৯৫ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ১৪৮ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীতে ৬ জন, নওগাঁয় ৭ জন, জয়পুরহাটে ১২ জন, বগুড়ায় ২৬ জন ও সিরাজগঞ্জে ৫ জন। কিন্তু এ দিন চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবানয় কোনো করোনা রোগি শনাক্ত হয়নি।

তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৭ হাজার ৫২৬ জন। এছাড়াও রাজশাহীতে ৪ হাজার ৯১৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৭১ জন, নওগাঁয় ১ হাজার ২৯০ জন, নাটোরে ৯৭৮ জন, জয়পুরহাটে ১ হাজার ৮১ জন, সিরাজগঞ্জে ২ হাজার ১৪৫ জন ও পাবনায় ১ হাজার ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২৯৪ জন। এর মধ্যে রাজশাহীতে ৪৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২১ জন, নাটোরে ৯ জন, জয়পুরহাটে ৭ জন, বগুড়ায় ১৭৮ জন, সিরাজগঞ্জে ১৩ জন ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৭ হাজার ৫৯৫ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৪ হাজার ৫১০, চাঁপাইনবাবগঞ্জে ৭০৮ জন, নওগাঁয় ১ হাজার ১৭৯ জন, নাটোরে ৮১৮ জন, জয়পুরহাটে ১ হাজার ৫ জন, বগুড়ায় ৬ হাজার ৬৩৮ জন, সিরাজগঞ্জ ১ হাজার ৭২৫ জন ও পাবনায় ১ হাজার ১২ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট