1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 10:33 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

রাজশাহী ফল ব্যবসায়ী কল্যাণ সংস্থার কার্যালয়ের উদ্বোধন

Reporter Name
  • Update Time : Tuesday, December 8, 2020,
  • 211 Time View

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী ফল ব্যবসায়ী কল্যাণ সংস্থার অফিস কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেল তিনটায় নগরীর অব্দার মোড়ে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে কার্যালয়টির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরপর রাজিয়া কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, ব্যবসায়ীদের কল্যানে শালবাগান বাজারে অত্যাধুনিক মার্কেট নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেখানে ফল ব্যবসায়ীদের জন্য আলাদা জায়গা বরাদ্দ রাখা হবে। আমাদের সবাইকে একযোগে কাজ করেই রাজশাহীকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী ফল ব্যবসায়ী কল্যাণ সংস্থার সভাপতি ইলিয়াস ব্যাপারী। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুস সোবহান, শহর সমাজ সেবা কার্যালয়ের সমাজ সেবা অফিসার আশিকুজ্জামান, রাজশাহী ফল ব্যবসায়ী কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা গোলাম কিবরিয়া নান্নু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী ফল ব্যবসায়ী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শাহীন হোসেন কালু। স্মারকলিপি পাঠ করেন ফল ব্যবসায়ী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা আলী আকবর। পরে অনুষ্ঠানের প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট