1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 25, 2026, 1:25 am
Title :
রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেলের ৫৭তম জন্মদিবস পালন

Reporter Name
  • Update Time : Sunday, October 18, 2020,
  • 213 Time View

রাজশাহী প্রতিনিধি:

প্রতি বছরের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কণিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মদিবস পালন করা হয়েছে। রোববার সকাল ১০টার দিকে রাবি’র শেখ রাসেল মডেল স্কুলের মাঠে জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ আয়োজনের অংশ হিসেবে করোনা পরিস্থিতির কারণে অনলাইনেই শিক্ষার্থীদের মধ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) লিসাইয়া মেহ্জবীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষক ও অতিথিদের সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান।

স্কুলটির শিক্ষিকা দেবশ্রী মন্ডল ও শাম্মি আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা ও প্রফেসর ড. চৌধুরী মো. জাকারিয়া, আই.ই.আর. পরিচালক প্রফেসর গোলাম কবীর, রেজিস্টার (ভারপ্রাপ্ত) প্রফেসর অধ্যাপক এম. এ বারী।

উল্লেক্ষ্য, আজ রোববার (১৮ অক্টোবর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে বঙ্গবন্ধুর স্মৃতি-বিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে ‘বঙ্গবন্ধু ভবনে’ শেখ রাসেল জন্মগ্রহণ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু-খুনি-ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে শিশু রাসেলকেও হত্যা করেছিল। মৃত্যুকালে তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট