1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

রাজশাহী রেঞ্জের সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ১৭৪ বার পড়া হয়েছে

মুকুল হোসেন,(রাজশাহী প্রতিনিধি)

রাজশাহী রেঞ্জের সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের পদ্মা সম্মেলন কক্ষে ২০২০ সালের সেপ্টেম্বর মাসের ‘মাসিক অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের জেলা ও বিভিন্ন ইউনিটসমূহের পুলিশ সুপারগণ।
সভায় ডিআইজি, আসন্ন শারদীয় দুর্গাপূজাসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিতকরণ ইত্যাদি বিষয়ের উপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, এসময় আরো উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), রাজশাহী রেঞ্জ, পুলিশ সুপার (ডিসিপ্লিন অ্যান্ড প্রসিকিউশন), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীসহ রাজশাহী রেঞ্জের বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট