1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 29, 2026, 2:13 pm
Title :
লালমনিরহাট আদিতমারীতে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক-১ লালমনিরহাটে কালীগঞ্জে ট্রেনে কাটাপড়ে বৃদ্ধের মৃত্যু গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ, ইউএনওসহ স্থানীয়দের বিরুদ্ধে সংবাদ সম্মেলন সালথা উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ রূপসা উপজেলার তালতলা গ্রামের ঐতিহ্যবাহী মহানাম যজ্ঞ অনুষ্ঠান বন্ধে সাবেক ইউপি সদস্য বিনয় এবং তার ভাই কমল এর ষড়যন্ত্র অব্যাহত। স্বামীর অনাগ্রহ, টাকার সংকট—মৃত্যুর সঙ্গে লড়ছে আঁখি কর্ম দক্ষতা ও সততার স্বীকৃতি—গাজীপুর সিটিতে পদোন্নতি পেয়ে  অতিরিক্ত প্রধান প্রকৌশলী – ইঞ্জিনিয়ার –  সুদীপ বসাক টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইলের আয়োজনে মুক্তিযুদ্ধের কবিতা পাঠ ও আলোচনা সভা

রাজাপুরের চেয়ারম্যান ও এসআই জামালের প্রচেষ্টায় শান্তি ফিরলো দুই গ্রামের মানুষের মাঝে।

Reporter Name
  • Update Time : Monday, November 16, 2020,
  • 240 Time View

মোঃ দাউদ জোয়াদ্দার ক্রাইম রিপোর্টার

আজ সোমবার সন্ধ্যায়,মাগুরা মহম্মদপুর বিট পুলিশিং কার্যক্রম, বিট নং -০৪ এর ইনচার্জ এসআই মোঃ জামাল উদ্দীনের সঞ্চালনায় এবং রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মিজানুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে ও ঐকান্তিক প্রচেষ্টার ফলে, রাজাপুর ইউনিয়নের নিত্যনন্দপুর ও ঝগড়দিয়া গ্রামের মধ্যে সৃষ্ট জটিলতা খুবই সাবলীল ভাবে মিমাংসা হয়েছে।
জানা গেছে, উক্ত দুই গ্রামের দুজন যুবকের মধ্যে গতকাল রবিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাক-বিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতিতে রুপ নেয়। এবং পরবর্তীতে উভয় গ্রামের মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ও উত্তেজনার সৃষ্টি হয়।এই ঘটনা আরও জটিল আকার ধারণ করে এলাকার আইন শৃঙ্খলা কিছুটা অবনতির আশঙ্কা অনুধাবন করেন ৪ নং রাজাপুর ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান জনাব মিজানুর রহমান বিশ্বাস ও এসআই জামাল উদ্দীন, তারই ধারাবাহিকতায় দুই গ্রামের নেতৃত্ব দানকারী ব্যক্তি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বিষয়টি আজ মহম্মদপুর থানা বিট পুলিশিং কার্যক্রমের বিট নং -০৪ এর আয়োজনে খুবই সহজ ও সুন্দর ভাবে মিমাংসা হয়েছে। এসময় উভয় গ্রামের মানুষের মাঝে স্বস্তির ছাপ লক্ষ করা গেছে। উভয় পক্ষই শালিসের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
এসআই জামাল উদ্দীন সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাকে সহযোগিতা করুন আমি আপনাদের একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত,শান্তিপূর্ণ রাজাপুর ইউনিয়ন গড়ে দেওয়ার চেষ্টা করবো।
চেয়ারম্যান জনাব মিজানুর রহমান বিশ্বাস বলেন, আমি অতীতে ও কোন অন্যায়কে প্রশ্রয় দেই নাই ভবিষ্যতে ও দিবো না, সে যে হোক না কেন।আপনাদের সহযোগিতা ও সুস্বাস্থ্য কামনা করছি।
এসময় আরও উপস্থিত ছিলেন রাজাপুর পুলিশ ক্যাম্পের এএসআই জনাব উকিল হোসেন, তিনি গতকাল সন্ধ্যায় ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট