1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 12, 2026, 10:51 am
Title :
জিএম কামরুজ্জামান টুকু যেন হ্যামিলনের বাঁশিওয়ালা,গণসংযোগে ছুটে আসেন দল-মত-ধর্ম-বর্ণ-শ্রেনী-পেশা নির্বিশেষে স্হানীয় জনগণ।  বাসাইলে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  রাজাবাড়ী বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে অনশনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে পানি পান করালেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল নামযজ্ঞানুষ্ঠানে জিএম কামরুজ্জামান টুকুর জনসংযোগ ও শুভেচ্ছা বিনিময়,প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত,উজ্জীবিত ও আবেগাপ্লুত হলেন উপস্থিত জনতা।  সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি নুরু আটক কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন

রাজাবাড়ী বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : Sunday, April 12, 2026,
  • 25 Time View

 

 

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী বাজারের ইজারা নিয়ে ছড়ানো অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা শাহানূর সরকার। শনিবার বিকেলে রাজাবাড়ী বাজার ব্যবসায়ী কমিটির কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে শাহানূর সরকার জানান, তিনি রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর পিতা মরহুম সরাফত আলী সরকার দীর্ঘদিন সততা ও সুনামের সঙ্গে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি অভিযোগ করেন, তাঁর রাজনৈতিক অবস্থান ক্ষুণ্ন করতে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু প্রিন্ট মিডিয়ায় মিথ্যা তথ্য প্রচার করছে। বিষয়টি দলের উচ্চপর্যায়ে অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাজার ইজারা প্রসঙ্গে তিনি বলেন, সরকারি নিয়ম মেনে দরপত্রের মাধ্যমে সারোয়ার জামান (সেমু সরকার) সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা পেয়েছেন। ইজারাদার তাঁর বড় ভাই হলেও এতে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব খাটানো হয়নি বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি সবাইকে বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট