1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

রাণীশংকৈলে এসএসসি ও দাখিল সমমান শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জেলা ছাত্রশিবির

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
“স্বপ্ন সাহস সাথে নিয়ে আগামীর পথ চলো, জ্ঞানের আলোয় গড়বো জগৎ উচ্চকণ্ঠে বলো” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলা ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। জেলা ছাত্রশিবিরের সভাপতি সাদেকুল ইসলাম মুন্নার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর বেলাল উদ্দিন প্রধান, বর্ষীয়ান রাজনীতিবিদ নাইরে আমির মিজানুর রহমান মাস্টার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক আরমান হোসেন, দিনাজপুর শহর সভাপতি আবুল কালাম আজাদ, এডভোকেট আমানুল্লাহ আল জিহাদী, অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি রজব আলী, অধ্যক্ষ মতিউর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম ও তালুকদার শাহজালাল জুয়েল প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানের সফল আয়োজন ও সার্বিক সহযোগিতায় অংশ নেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, সুশীল সমাজের প্রতিনিধিরা ও ছাত্রশিবিরের শুভাকাঙ্ক্ষীরা।

শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন কৃতি শিক্ষার্থী আরিফুজ্জামান ও তৃপ্তি আক্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট