1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 9:57 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

রাণীশংকৈলে সাংবাদিকদের সঙ্গে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মতবিনিময়

Reporter Name
  • Update Time : Monday, February 2, 2026,
  • 107 Time View

 

মো. রবিউল ইসলাম, রাণীশংকৈল প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল–পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী মো. মিজানুর রহমান মাস্টার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে রাণীশংকৈল পৌর শহরের শান্তা কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. মিজানুর রহমান মাস্টার। সভায় আরও উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি মোকাররম হোসেন, মো. রজব আলী, রাণীশংকৈল উপজেলা সেক্রেটার মো.শাহাজালাল জুয়েল মিডিয়া বিভাগের প্রধান ও সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী

এ ছাড়াও ১১ দলীয় সমঝোতা ঐক্যের সমর্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সাংবাদিকরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনী পরিবেশ, এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং জনগণের মৌলিক অধিকার সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। এসব প্রশ্নের জবাবে মো. মিজানুর রহমান মাস্টার বলেন, “আমি নির্বাচিত হলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনই আমার প্রধান অগ্রাধিকার হবে।”

তিনি আরও বলেন, রাণীশংকৈল ও পীরগঞ্জ এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার বিস্তার এবং যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

মতবিনিময় সভায় সাংবাদিকরা তাদের মতামত ও পরামর্শ তুলে ধরলে এমপি প্রার্থী তা গুরুত্বের সঙ্গে শোনেন এবং গঠনমূলক সহযোগিতার আশ্বাস দেন। সভা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট