
মোঃ আল-মুকিদ মাহি
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও।
রানীশংকৈল উপজেলার ৪ নং লেহেম্বা ইউনিয়ন এর সুনামধন্য এলাকা ফাড়াবাড়ি। ফাড়াবাড়ি তরুণ যুবসমাজের উদ্যোগে গোরস্থান পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়।
উক্ত গোরস্থান পরিষ্কার করতে সহযোগিতা করেন- মোঃ আওয়াল হোসেন, মোঃ মহান আলী, মোঃ আল-মুকিদ (মাহি), মোঃ মনিব ইসলাম, মোঃ মুনসেফ আলি, মোঃ নাহিদ হাসান, মোঃ মুরাদ আলী, মোঃ রিফাত হোসেন, মোঃ সাকিব ইসলাম, মোঃ হৃদয় হাসান, মোঃ সুমন আলী, মোঃ রাজা, মোঃ সাইমুল সহ স্থানীয় আরো অনেকে।
এ সময় আল-মুকিদ মাহি বলেন, দীর্ঘ কয়েকবছর থেকে গোরস্থান পরিষ্কার না করার কারণে গোরস্থানটি জঙ্গলে পরিনত হয়েছিল। বিষয়টি নজরে এসে এলাকার বড়-ছোট ভাই ও বন্ধুদের নিয়ে আজ গোরস্থান পরিষ্কার করি। পরিষ্কার কার্যক্রম পরিচালনায় সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন- আওয়াল ভাই ও মহান ভাই। আমি তিনাদের প্রতি কৃতঙ্গতা ও ভালোবাসা প্রকাশ করছি। সাথে আমার প্রাণ প্রিয় ছোট ভাই ও বন্ধুবর যাদের সহযোগিতায় আজ গোরস্থান পরিষ্কার করতে সক্ষম হলো। আমার প্রতিটি কার্যক্রমে তাদেরকে সবসময় পাশে পেয়েছি, তাদেরকে প্রতি আমার অবিরাম ভালোবাসা ও দোয়া রইল। আশাকরি প্রতিটি ভালো কাজে আমি তোমাদের পাশে পাব।
পরিশেষে, এইভাবে সমাজের জন্য তথা মানুষের ভালোর জন্য কাজ করে যেতে পারি তার জন্য সকলের কাছে দোয়াপ্রার্থী।