1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 12, 2026, 4:58 pm
Title :
রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম জিএম কামরুজ্জামান টুকু যেন হ্যামিলনের বাঁশিওয়ালা,গণসংযোগে ছুটে আসেন দল-মত-ধর্ম-বর্ণ-শ্রেনী-পেশা নির্বিশেষে স্হানীয় জনগণ।  বাসাইলে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  রাজাবাড়ী বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে অনশনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে পানি পান করালেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল

রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি

Reporter Name
  • Update Time : Sunday, April 12, 2026,
  • 21 Time View

 

 

নিজস্ব প্রতিবেদক,

ঠাকুরগাঁও:

 

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে ঘটে যাওয়া এক অপ্রীতিকর ঘটনার জেরে সংবাদকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের এবং একজন সাংবাদিককে জেলহাজতে পাঠানোর ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

রানীশংকৈল উপজেলা প্রেস ক্লাব এ ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার পথে বড় ধরনের অন্তরায় হিসেবে উল্লেখ করে অবিলম্বে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, গত বুধবার (৭ এপ্রিল) সরকারি নিয়ম উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় খোলা রাখা হয়। বিষয়টি জানতে পেরে ঠাকুরগাঁও-৩ আসনের গণঅধিকার পরিষদ মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মামুনুর রশিদ মামুন সেখানে উপস্থিত হয়ে পিআইও নূরুন্নবী সরকারের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চান।

এ সময় পিআইও কার্যালয়ের কর্মচারী মো. আইয়ুব আলী অফিসের বাইরে থেকে দরজা বন্ধ করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

ঘটনার সময় সংবাদ সংগ্রহে উপস্থিত থাকার কারণে সাংবাদিকদের জড়িয়ে পিআইও নূরুন্নবী সরকার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এতে রানীশংকৈল উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমানকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া তরুণ সংবাদকর্মী ও প্রেস ক্লাবের কার্যকরী সদস্য রাকিব ফেরদৌসের নামও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে রানীশংকৈল উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলেন,

“পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের এভাবে হয়রানি করা অত্যন্ত দুঃখজনক ও নজিরবিহীন। একটি স্বাধীন দেশে সাংবাদিকতার পথ রুদ্ধ করার এ ধরনের অপচেষ্টা কখনোই গ্রহণযোগ্য নয়।”

তারা আরও বলেন, নিয়ম ভঙ্গ করে গভীর রাত পর্যন্ত অফিস খোলা রাখার দায় এড়াতে এবং প্রকৃত ঘটনা আড়াল করতেই সাংবাদিকদের বলির পাঁঠা বানানো হচ্ছে।

নেতৃবৃন্দ অবিলম্বে গ্রেপ্তারকৃত সাংবাদিক জিয়াউর রহমানের নিঃশর্ত মুক্তি এবং রাকিব ফেরদৌসসহ অন্যান্যদের নামে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের জোর দাবি জানান।

অন্যথায়, সাংবাদিক সুরক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় স্থানীয় সাংবাদিকরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট