1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 10:03 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

রামগড়ে আওয়ামীলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

Reporter Name
  • Update Time : Wednesday, July 19, 2023,
  • 270 Time View

মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি:

জেলা বিএনপির পদযাত্রার নামে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ এর শান্তিপূর্ণ কর্মসুচীতে অতর্কিত হামলার প্রতিবাদে রামগড় উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকাল ৫টায় রামগড়ের মূলসড়ক প্রদক্ষীন করে বিশাল জনস্রোতটি, এতে অংশ গ্রহণ করেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা, বিক্ষোভ মিছিলে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে পুরো এলাকা। মিছিলটি রামগড় পুলিশ বক্সের সামনে এসে শেষ হয়।
বক্তব্য দেন রামগড় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব কাজী নুরুল আলম আলমগীর, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, পৌর মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন, রামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ-আলম মজুমদার। এতে আরো উপস্থিত ছিলেন,রামগড় পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের,উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃআনোয়ার ফারুক,রামগড় পৌরসভার প্যানেলমেয়র নুর মোহাম্মদ(শামীম),আবুল বশর,কমিশনার আহসান উল্লাহ্,মোঃজিয়াউল হক(জিয়া),শ্যামল ত্রিপুরা,আব্দুল হক সহ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট