1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:26 pm
Title :
সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি ।

রামগড়ে গৃহবধু ধর্ষণ চেষ্টা মামলায় আটক এক যুবক

Reporter Name
  • Update Time : Tuesday, September 5, 2023,
  • 537 Time View

 

মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড়ে এক পাহাড়ী গৃহবধু কে ধর্ষণ চেষ্টার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মো.রহমত উল্যাহ (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে রামগড় থানা পুলিশ।

 

আটককৃত মো. রহমত উল্যাহ ফটিকছড়ি উপজেলার ১নং বাগানবাজার ইউনিয়ন এর নতুনবাজার এলাকার বাসিন্ধা মো: শামসুল হুদার ছেলে।

গত রবিবার (০৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার সময় রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের দুর্গম পাগলাপাড়া পাহাড়ী এলাকায় ভিকটিমের ফল বাগানের চৌচালা ঘরে এ ঘটনা ঘটে। ঘটনার একদিন পর সোমবার রাতে ভিকটিমের স্বামী রামগড় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ চেষ্টাকারী মো. রহমত উল্যাহ বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন।

 

মামলার এজহারে জানা যায়, ভিকটিম পাহাড়ী নারী (১৮) এর স্বামীর নিজস্ব একটি মিশ্র ফল বাগানের পাহারাদার হিসেবে পূর্ব পরিচিত রহমত উল্যাহকে দায়ীত্ব দিয়ে প্রতিদিনের মত ভিকটিম তার স্বামীর সাথে বাগানের চৌচালা ঘরে ঘুমিয়ে পড়লে রাতে ধর্ষণের উদ্দেশ্যে রহমত উল্যাহ কৌশলে ঘরের দরজা খুলে ওই নারীর উপর ঝাঁপিয়ে পড়ে ধর্ষণ চেষ্টা চালালে ভিকটিম নারীর আত্ম-চিৎকারে তার স্বামীর ঘুম ভেঙ্গে গেলে ধর্ষণ চেষ্টাকারী অন্ধকারে পালিয়ে যায়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, স্মার্ট প্রযুক্তির সহযোগীতায় অভিযোগের তিন ঘন্টার মধ্যে গভীর রাতে দুর্গম পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট