1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 7:19 pm
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

রামগড়ে প্রসুতি রোগীর মৃত্যুর ঘটনা গোপন করে অন্যত্র রেফার

Reporter Name
  • Update Time : Monday, September 4, 2023,
  • 519 Time View

 

মোঃমাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
জেলার রামগড়ে প্রসূতির মৃত্যুকে গোপন করে অন্যত্র রেফার করার অভিযোগ উঠেছে সদ্য চালু হওয়া রামগড় মেমোরিয়াল হাসপাতালের বিরুদ্ধে।
গত রোববার (৩ সেপ্টেম্বর) প্রসূতি শিরীন আক্তারের মৃত্যু ঐ হাসপাতালে হয়েছে বলে জানান স্বামী আবুল খায়ের।
রামগড়ের পার্শ্ববর্তী উত্তর ফটিকছড়ির প্রত্যন্ত হলুদিয়া মাস্টারপাড়া গ্রামের আবুল খায়ের রোববার বেলা ১১ টার দিকে প্রসব ব্যথা নিয়ে মেমোরিয়াল হাসপাতালে স্ত্রী শিরিনকে নিয়ে আসেন। মেমোরিয়ালের কর্তব্যরত চিকিৎসক ডা: শারমিন আক্তার সুমি রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে সিজার করতে হবে বলে জানালে আবুল খায়ের রোগীকে ভর্তি করান। ভর্তির পর রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় এবং রক্তের ব্যবস্থা করতেও বলেন। এর এক ঘন্টা পর ডাক্তার বলেন রোগীর অবস্থা ভালো না তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অচেতন স্ত্রীর গায়ে হাত দিয়ে স্বামী আবুল খায়ের ওই ডাক্তার কে বলেন রোগী মনে হয় মারা গেছে। তার উত্তরে ডাক্তার বলেন মারা গেলে কি করার আছে সবকিছু আল্লাহর হাতে।
পরে রোগীর আত্মীয়-স্বজনের সন্দেহ হলে রোগীকে রামগড়ের বাহিরের হাসপাতালে না নিয়ে মেমোরিয়ালের পার্শ্ববর্তী রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত মেডিকেল অফিসার ডাক্তার রোকসানা তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় দরিদ্র দিনমজুর স্বামী বেসরকারি হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে বিচার দাবি করেন।
এদিকে অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে চাইলে রামগড় মেমোরিয়াল হাসপাতালের পরিচালক মো. আলম বলেন, রোগীটি এক্লাম্পসিয়া রোগে আক্রান্ত ছিলো। শ্বাসকষ্ট ও খিচুনির কারণে সিজার করা সম্ভব নয় বলে দায়িত্বরত ডাক্তার ওই রোগীকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করেন। তাদের হাসপাতালে রোগীর মারা যাওয়ার কথা তিনি অস্বীকার করেন।
খাগড়াছড়ি সিভিল সার্জন সূত্রে জানাযায়, রামগড় মেমোরিয়াল হাসপাতালের এখন পর্যন্ত সরকারি অনুমোদন নেই। একটি অনুমোদিত হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মত এরকম অপারেশন করানো আইনত দন্ডনীয়।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন বলেন, এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি। তবে বিষয়টি খতিয়ে দেখবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট