1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 9:54 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

রামগড়ে বিএমএসএস কেন্দ্রীয় নেতা সাংবাদিক মাসুদ রানার উপর অতর্কিত হামলা : তীব্র নিন্দা ও প্রতিবাদ

Reporter Name
  • Update Time : Saturday, June 3, 2023,
  • 306 Time View

 

রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতা সাংবাদিক মো. মাসুদ রানার উপর অতর্কিত হামলা চালিয়েছে রানা নামে এক যুবক। মাসুদ বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকার রামগড় উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

শুক্রবার দুপুর তিনটার দিকে মাষ্টারপাড়া নিজ বাড়ীর সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস।

 

মাসুদ জানায়, গতকাল রাতে তাদের ব্যবসা প্রতিষ্ঠান চিটাগং ফার্নিচার থেকে ফেনীর উদ্দেশ্যে মালামাল নেয়ার জন্য পিকআপে লোড দেয়ার সময় পুলিশের নাম করে গাড়ী আটকিয়ে রানা চাঁদা দাবী করে। এসময় একপ্রকার জোর করে ১৫শত টাকা নিয়ে যায়। পথেমধ্যে পুলিশ গাড়ী থামালে পুলিশকে রানার ঘটনাটি জানায়।

 

রানা বিষয়টি জানতে পেরে মাসুদের উপর অতর্কিত হামলা চালিয়ে তার মাথা ও হাতে জখম করে।

গুরুতর আহত অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে রামগড় হাসপাতালে ভর্তি করান।

বর্তমানে মাসুদ রানা হাসপাতালে চিকিৎসাধীন।

মাসুদ রানার পিতা ওয়াজেদ আলী সরদার ছেলের উপর হামলার বিচার চেয়েছেন এবং মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

 

সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব মো: সুমন সরদার সহ সকল কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট