1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

রামগড়ে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় মোবাইলফোন জব্দ

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২৩৬ বার পড়া হয়েছে

 

মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

 

খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির অভিযানে বিভিন্ন প্রকার ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গতকাল শনিবার ভোর রাত ০৪টা ৩০ মিনিটে রামগড় ৪৩ বিজিবির অধীনস্থ কাশিবাড়ী বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মতিউর রহমানের নেতৃত্বে রামগড়ের খেদাছড়া নামক স্থান হতে বিভিন্ন প্রকার ব্যান্ডের ভারতীয় ৩২০টি মোবাইল ফোন জব্দ করে বিজিবি টহলদল, যার বাজারমূল্য ০১কোটি টাকা। বিজিবি জানায়, জব্দকৃত সকল ভারতীয় মোবাইল ফোন সীতাকুন্ড কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মোঃআবু বকর সিদ্দিক সাইমুম বলেন, সীমান্তে কোন ধরনের অবৈধ কর্মকান্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না,চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট